হোম > প্রযুক্তি

ক্যাডিলাকের বিলাসবহুল ইলেকট্রিক গাড়ি সেলেস্টিক

অনিন্দ্য মজুমদার অর্ণব

বেন্টলি বা রোলস রয়েসের মতো ব্যয়বহুল ব্র্যান্ডের একটি গাড়ির স্বপ্ন কে না দেখে! কিন্তু যদি কেউ বলে, বেন্টলি বা রোলস রয়েসের চেয়েও ব্যয়বহুল ব্র্যান্ডের ইলেকট্রিক গাড়ি আসছে বাজারে, আপনি নিশ্চয় অবাক হবেন।

সম্প্রতি এক প্রদর্শনীতে দেখানো হয়েছে ক্যাডিলাকের বিলাসবহুল সব সুবিধা এবং আধুনিক প্রযুক্তির ইলেকট্রিক সেডান গাড়ি। ‘সেলেস্টিক’ মডেলের এই গাড়ির দাম শুরু হবে সর্বনিম্ন ৩ লাখ মার্কিন ডলার থেকে। থ্রি-ডি প্রিন্টারে তৈরি প্রায় ১১৫টি অংশ নিয়ে সেলেস্টিক ছাড়িয়ে যাবে সব গাড়িকে বলে আশা করছে এর নির্মাতা প্রতিষ্ঠান।

আগামী বছরের ডিসেম্বর থেকে উৎপাদন শুরু হবে সেলেস্টিকের। ২০২৪ সালে এটি যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে আসবে। সেলেস্টিক হবে স্বপ্নের মতোই বিলাসবহুল! এটি দিনে মাত্র দুই ইউনিট অথবা বছরে মাত্র ৫০০ ইউনিট তৈরি করবে ক্যাডিলাক।

যা থাকছে
৬০০ হর্স পাওয়ারের শক্তিশালী ইঞ্জিন থাকবে সেলেস্টিকে। এটি ৬৪০ পাউন্ড-ফুট টর্ক উৎপাদনে সক্ষম। ৩ দশমিক ৮ সেকেন্ডে প্রতি ঘণ্টায় ৬০ মাইল গতি তুলতে পারবে সেলেস্টিক। এর থাকবে ২৩ ইঞ্চি। এর সামনের সিটগুলো নিচু হলেও থাকবে খোলামেলা ও বাতাসময়। গাড়িটির সামনে থাকবে ৫৫ ইঞ্চির সুবিশাল ডিসপ্লে। চালকের জন্য থাকবে পরিবর্তনশীল ডিজিটাল গজ ক্লাস্টার মিটার। সামনের দিকে থাকবে ১১ ইঞ্চির ডিসপ্লেসহ কমান্ড সেন্টার। পেছনের যাত্রীদের জন্য রয়েছে ৮ ইঞ্চির কমান্ড সেন্টার এবং ১২ দশমিক ৬ ইঞ্চির এন্টারটেইনমেন্ট ডিসপ্লে।

জানালার কাচের আলোর পরিমাণ নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে গাড়িটির। যাত্রীদের সর্বোচ্চ পর্যায়ের আরাম নিশ্চিতে এতে থাকবে ম্যাগনেটিক রাইড কন্ট্রোল ৪ দশমিক শূন্য এবং অ্যাকটিভ রোল কন্ট্রোল।

সম্পূর্ণ বিদ্যুতে চলা এই গাড়ি যুক্তরাষ্ট্র ও কানাডাজুড়ে ১ লাখ ১০০ হাজার পাবলিক চার্জিং স্টেশনে চার্জ দেওয়া যাবে। এক চার্জে ৩০০ মাইল যেতে পারবে সেলেস্টিক। ২০০ কিলোওয়াট ফাস্ট চার্জিং দিয়ে চার্জ করা হলে মাত্র ১০ মিনিটের চার্জে ৭৮ মাইল যাওয়া যাবে।

তথ্যসূত্র: দ্য ভার্জ, ফোর্বস

ডিজিটাল প্ল্যাটফর্ম: শিশুর সাইবার হয়রানি বাড়ছে

জাতিসংঘের এআই হ্যাকাথনে বিশ্বসেরা বাংলাদেশ, নেতৃত্বে বদলগাছীর নাফিউ

একটি সেলফি থেকেই ক্যানসার রোগীর বেঁচে থাকার সম্ভাবনা জানাবে এআই

যুক্তরাষ্ট্রের সব শিশুকে স্পেসএক্সের শেয়ার দেবেন ইলন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তায় চিন্তিত বিশ্ব অর্থনৈতিক খাতের নেতারা

মহাকাশে সবুজ নক্ষত্র ও এক কসমিক ক্রাইম সিন

স্মার্টফোনের বিকল্প কি স্মার্ট চশমা

কৃত্রিম বুদ্ধিমত্তার ফাঁদ থেকে সুরক্ষিত থাকতে যা করবেন

প্রযুক্তি ও উদ্ভাবনের দুনিয়ায় এগিয়ে এশিয়া, কেন্দ্রে চীন

ডেটা সেন্টার ছাড়াই প্রতিলিপি বানাবে এআই, হয়ে উঠবে ভয়ংকর ‘ওয়ার্ম’