হোম > প্রযুক্তি

ঈদের আগে গুগল ড্রাইভ খালি করে নিন

ফিচার ডেস্ক

ঈদের আনন্দময় মুহূর্তগুলো ধরে রাখতে প্রচুর ছবি তোলা এবং ভিডিও করা হবে। কিন্তু গুগল ড্রাইভের সীমিত জায়গা পূর্ণ হয়ে গেলে সেই বিশেষ স্মৃতিগুলো সংরক্ষণ করা কঠিন হয়ে পড়বে। তাই গুগল ড্রাইভের স্টোরেজ খালি করে ফেলুন। এ জন্য কিছু টিপস অনুসরণ করতে পারেন—

ড্রাইভের জায়গা খালি করার জন্য প্রথমেই ট্র্যাশ ফোল্ডার থাকা সব ফাইল স্থায়ীভাবে মুছে ফেলুন।

ড্রাইভের স্টোরেজ মেনু থেকে ফাইলগুলো আকার অনুযায়ী সাজিয়ে নিতে হবে। এ ছাড়া অপ্রয়োজনীয় বড় ফাইলগুলো নির্বাচন করে মুভ টু বিন করে দিন।

কোনো বড় ফাইল রাখতে চাইলে তা জিপ বা আরএআর ফরম্যাটে আপলোড করুন।অপ্রয়োজনীয় ভিডিও মুছে ফেলুন অথবা গুরুত্বপূর্ণ হলে সেগুলো কম্পিউটারে ডাউনলোড করে ড্রাইভ থেকে সরিয়ে ফেলুন।

জি-মেইলের সার্চ বারে ‘has:attachment larger:10M’ লিখে সার্চ দিলে দেখা যাবে, ১০ মেগাবাইটের বড় মেইলগুলো চলে আসবে। অপ্রয়োজনীয় মেইলগুলো অ্যাটাচমেন্টসহ ডিলিট করে দিতে হবে।

হোয়াটসঅ্যাপের ভিডিও অনেক জায়গা দখল করে। এটি বন্ধ করতে ফোনের Settings> Chats> Chat Backup> Include Videos অপশনটি বন্ধ করে দিন।

ফোনের গ্যালারির সব ছবি স্বয়ংক্রিয়ভাবে গুগল ফটোজে সেভ হওয়া বন্ধ রাখুন।

গুগল স্টোরেজ ম্যানেজার ওয়েবসাইটে প্রবেশ করে দেখুন, কোন ফাইল কতটুকু জায়গা নিচ্ছে। এরপর অপ্রয়োজনীয় স্প্যাম ই-মেইল এবং পুরোনো ব্যাকআপ সহজে এখান থেকে মুছে ফেলা যায়।

মানুষের মতো নারী-পুরুষে বৈষম্য করছে কৃত্রিম বুদ্ধিমত্তাও: জাতিসংঘ

কে এই কুনাল শাহ, কেন দর্শনের ছাত্রকে হোয়াটসঅ্যাপের দায়িত্ব দিল মেটা

নজরদারিতে ফুটবলপ্রেমীরা!

মেপে দেখুন কৃত্রিম বুদ্ধিমত্তার মগজে আপনার গুরুত্ব কতটুকু

ফেসবুক-ইনস্টাগ্রামে পোস্ট করা কেন কমিয়ে দিচ্ছে মানুষ

আইফোনের হার্ডওয়্যারে ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

লিথিয়ামের বিকল্প হতে পারে চীনের নতুন সোডিয়াম-আয়ন ব্যাটারি

চীনের নতুন বাণিজ্য অস্ত্র ‘ইন্ডিয়াম’ কী, এটি কী কাজে লাগে

এআই কোম্পানি বেচে রাতারাতি বিলিয়নিয়ার ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত দুই তরুণ

১৫ বছরের আগে সোশ্যাল মিডিয়া ব্যবহার নয়, আরব আমিরাতের আদেশ জারি