হোম > প্রযুক্তি

মেটা অ্যাপসে ফুটবল উন্মাদনা, কোথায় কী আছে

ফিচার ডেস্ক

প্রতীকী ছবি

যেকোনো কিছুর উন্মাদনা মানুষের জীবন থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এখন একধরনের ট্রেন্ড। ফলে বড় ইভেন্টগুলো সামনে রেখে বরাবরই মেটার মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর থাকে বিশেষ আয়োজন। তেমনই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে থ্রেডস, ইনস্টাগ্রাম, ফেসবুক আর হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মে একগুচ্ছ নতুন ফিচার চালু করেছে মেটা। খেলা চলাকালীন রিয়েল-টাইম আড্ডা, লাইভ স্কোর এবং মাঠের ভেতরের সংস্কৃতির আসল আমেজ কোটি কোটি ভক্তের কাছে পৌঁছে দেওয়াই এর লক্ষ্য।

■ মেটার নতুন ফিচার চালুর নিয়ম থ্রেডস

রিয়েল-টাইম আলোচনা ও ফুটবল কমিউনিটির জন্য থ্রেডসে যুক্ত হয়েছে বেশ কিছু ফিচার। ফুটবল লিজেন্ড সার্জিও আগুয়েরো এবং সাবেক ইংলিশ স্ট্রাইকার ইয়ান রাইটের মতো তারকারা এখানে ম্যাচ চলাকালীন লাইভ চ্যাট হোস্ট করবেন। সেখানে সরাসরি তাঁদের সঙ্গে রিয়েক্ট ও রিপ্লাই করা যাবে। এ ছাড়া নামের পাশে দেশের পতাকা যুক্ত করার জন্য টিম ফ্লেয়ার, ফুটবল থিমের কাস্টম ইমোজি, ম্যাচ শুরু হওয়ার গেম রিমাইন্ডার এবং ইন-লাইন লাইভ স্কোর দেখার সুবিধা মিলবে।

ইনস্টাগ্রাম

এর সার্চ অপশনে যুক্ত হয়েছে এনহেন্সড সার্চ। ব্যবহারকারীরা টুর্নামেন্ট লিখে সার্চ করলে বা ফুটবল ভিডিওর টুর্নামেন্ট বাটনে ট্যাপ করলে সরাসরি একটি ডেডিকেটেড পেজে চলে যাবেন। সেখানে অফিশিয়াল ব্রডকাস্টার ও জাতীয় দলের সেরা রিলস, স্টোরি এবং ফ্যান কনটেন্ট একসঙ্গে পাওয়া যাবে। এ ছাড়া ডিএমে এআই-চালিত ‘গোল’ ভয়েস ইফেক্ট পাঠালে স্ক্রিনে একটি সারপ্রাইজ অ্যানিমেশন চালু হবে।

ফেসবুক ও মেসেঞ্জার

» ফেসবুক মোড: অ্যাপের ওপরে থাকা ফেসবুক লোগোতে ডাবল ট্যাপ করলে পুরো অ্যাপে ফুটবল মোড চালু হবে। আর লোগোটি লং প্রেস করলে বা চেপে ধরে থাকলে একটি বিশেষ ফুটবল গেম এবং কাস্টম অ্যাপ আইকন আনলক হবে।

» ভার্চুয়াল জার্সি: স্টোরি অপশনে গিয়ে যেকোনো ছবি সিলেক্ট করে এআই এডিটে ট্যাপ করতে হবে। এরপর ‘ওয়ার ইট’ অপশন বেছে নিয়ে নিজের পছন্দের দলের জার্সি এআইয়ের মাধ্যমে ভার্চুয়ালি ট্রাই করা যাবে এবং সেটি প্রোফাইল পিকচার বা স্টোরিতে শেয়ার করা যাবে।

» মেসেঞ্জার লাইভ আপডেট: চ্যাট গ্রুপের নিচে বাঁ কোনায় থাকা প্লাস চিহ্নে ট্যাপ করে নির্দিষ্ট ম্যাচ সিলেক্ট করলে গ্রুপ চ্যাটের ভেতরেই লাল কার্ড, গোল বা হাইলাইটসের লাইভ আপডেট চলে আসবে। এ ছাড়া চ্যাটের ব্যাকগ্রাউন্ড চেপে ধরে রাখলে পুরো ব্যাকগ্রাউন্ড ফুটবল পিচের মতো হয়ে যাবে।

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপে টেক্সট বা রিয়েকশন হিসেবে ফুটবল ইমোজি পাঠালে সেটি স্বয়ংক্রিয়ভাবে এবারের বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বল ট্রিওন্ডার রূপ নেবে। লাইভ ভিডিও কলের সময় ব্যবহার করা যাবে স্পেশাল ফুটবল ফিল্টার। এ ছাড়া স্কোর ও আপডেটের জন্য থাকছে একটি ডেডিকেটেড ফুটবল ডিরেক্টরি। বিভিন্ন চ্যানেল এখন সরাসরি ব্যবহারকারীদের চ্যাটলিস্টের পাশাপাশি স্ট্যাটাসেও ম্যাচের আপডেট পোস্ট করতে পারবে।

নতুন ফিচারগুলোর পাশাপাশি খেলোয়াড় ও দর্শকদের অনলাইন হয়রানি, টিকিট জালিয়াতি এবং স্ক্যাম থেকে সুরক্ষায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে মেটা।

সূত্র: মেটা

গুগল শিটস: দৈনন্দিন কাজের আধুনিক ও স্মার্ট সমাধান

সাইবার হামলা থেকে সমুদ্রপথের নিয়ন্ত্রণ, কী চাইছে চীন

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

একাকিত্ব দূর করতে দক্ষিণ কোরিয়ার প্রবীণদের সঙ্গী ‘এআই পুতুল’

ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট

এআই দিয়ে নথি লিখে ধরা, উভয় পক্ষের আইনজীবী বহিষ্কার, মামলা খারিজ

সব ভারতীয় কর্মী ছাঁটাই করল মার্কিন কোম্পানি, রাতারাতি বেকার ২৫০

প্রযুক্তি ও পুঁজি: নিয়ন্ত্রণ, সুবিধা ও মালিকানা কার হাতে

নতুন এআই মডেল আনল অ্যানথ্রপিক, অন্যের সফটওয়্যারের উঁকি দেওয়া বন্ধ