হোম > প্রযুক্তি

২০২৪ সালে টেসলার জন্য লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন শুরু করবে প্যানাসনিক 

প্রযুক্তি ডেস্ক

বৈদ্যুতিক গাড়ি তৈরিকারক প্রতিষ্ঠান টেসলার জন্য ব্যাপক হারে জাপানের একটি প্ল্যান্টে লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন শুরু করবে প্যানাসনিক করপোরেশন। সোমবার এক বিবৃতিতে প্যানাসনিক জানিয়েছে, ২০২৪ সালের মার্চের শেষে তাদের এই কার্যক্রম শুরু হবে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাপান ভিত্তিক প্রতিষ্ঠান প্যানাসনিক গত অক্টোবরে ৪৬৮০ মডেলের একটি ব্যাটারি তৈরি করেছে। যা টেসলাকে সরবরাহ করা বর্তমান ব্যাটারিগুলোর চেয়ে প্রায় পাঁচ গুণ বড়। এই ব্যাটারির সংযোজন টেসলার বৈদ্যুতিক গাড়ি উৎপাদন খরচ বেশ কমিয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে। 

নতুন ব্যাটারির এই পাওয়ার প্যাকটি বৈদ্যুতিক গাড়ির পরিসর উন্নত করবে বলেও আশা করা হচ্ছে। 

ব্যাটারি তৈরির জন্য পশ্চিম জাপানের ওয়াকায়ামা এক কারখানায় এই উৎপাদন কার্যক্রম শুরু করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্যানাসনিক। 

তবে নতুন এই প্ল্যান্টে কত খরচ হবে তা প্যানাসনিক না জানালেও, জাপানের নিক্কেই সংবাদপত্র এক প্রতিবেদনে জানিয়েছিল এ কার্যক্রমে ৬৯২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। 

মহাকাশভিত্তিক জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা এসসিওর সদস্যপদ পেল বিএসসিএল

টিআরএনবির নতুন কমিটি গঠন, সভাপতি রবিন, সাধারণ সম্পাদক ফারুক

চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ

মোদির ভিডিও ব্লকের জেরে মেটা কর্মকর্তাদের তলব দিল্লির

কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেই করা যাবে অডিও-ভিডিও কল

আরও এক প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করেছিল ওপেনএআইয়ের এআই এজেন্ট

ইতিহাস গড়ে প্রথমবার ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হলো অ্যাপল

চীনের মানবসদৃশ রোবট আমদানিতে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের, অভিযোগ নিরাপত্তা ঝুঁকির

মোবাইল সেবা: বিটিআরসির গণশুনানিতে ২৯ হাজার অভিযোগ

স্টারলিংককে টেক্কা দিতে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন