হোম > প্রযুক্তি

নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন খরচ কমল

প্রযুক্তি ডেস্ক

বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স গত বছর অনেক গ্রাহক হারিয়েছে। পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করা থেকে শুরু করে সাবস্ক্রিপশন ফি বাড়ানোসহ বিভিন্ন কারণে প্ল্যাটফর্মটি ছেড়ে যায় অনেক গ্রাহক। এবার গ্রাহক ফেরাতে নতুন প্ল্যান নিয়ে এসেছে নেটফ্লিক্স। ফলে, সাবস্ক্রিপশন খরচ কমে আসবে, বাড়বে গ্রাহকও।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্স জানিয়েছে, ‘অ্যাড সাপোর্টিভ প্ল্যান’ চালুর ফলে কমবে সাবস্ক্রিপশন খরচ। নতুন ‘অ্যাড সাপোর্টিভ প্ল্যান’ প্ল্যানটি বর্তমানে ১২টি দেশে চালু করা হয়েছে। দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কোরিয়া, মেক্সিকো, স্পেন, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র।

নতুন প্ল্যানে সাবস্ক্রিপশন খরচ ৬ ডলার ৯৯ সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫০ টাকা। তবে নতুন এই প্ল্যান বাংলাদেশে কবে চালু হবে তা জানা যায়নি।

ইনসাইডার ইন্টেলিজেন্সের মতে, চলতি বছর নেটফ্লিক্স বিজ্ঞাপন থেকে আয় করবে ৭৭ কোটি ডলার। আর ২০২৪ সালে এই আয় গিয়ে দাঁড়াবে ১৯০ কোটি ডলারে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় ১১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে রিলায়েন্স গ্রুপ

হেডফোনে বিষাক্ত রাসায়নিক, পুরুষ হয়ে যাবে মেয়েলি

ব্রাউজারে আর চলবে না মেসেঞ্জার, থাকবে না ডেস্কটপ অ্যাপও

বিশ্বজুড়ে বড় বিভ্রাটের পর স্বাভাবিক ইউটিউব, যে কারণ জানা গেল

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের কার্যক্রম বন্ধ ঘোষণা

ভাইরাস: সুপার মারণাস্ত্র হয়ে আবারও ফিরছে কি

বিজ্ঞান ও প্রযুক্তিতে ফেব্রুয়ারি

টিকটক: তথ্য নিচ্ছে অ্যাকাউন্ট ছাড়াই, বন্ধ করতে যা করবেন

হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করল রাশিয়া

ব্যক্তিগত তথ্য ফাঁস রোধে উন্নত এনক্রিপশন প্রযুক্তি আনছে গুগল