হোম > প্রযুক্তি

সফটএক্সপোর দর্শনার্থীদের জন্য ফ্রি শাটল বাস সার্ভিস

প্রযুক্তি ডেস্ক

‘ওয়েলকাম টু স্মার্টভার্স’ স্লোগানকে সামনে রেখে আগামীকাল (২৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে বাংলাদেশের এযাবৎকালের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘বেসিস সফটএক্সপো ২০২৩’। এই প্রদর্শনীতে যাওয়া-আসার সুবিধার্থে দর্শনার্থীদের জন্য প্রতিদিনই থাকছে ফ্রি শাটল বাস সার্ভিস। 

আয়োজকেরা জানান, প্রদর্শনীতে যাওয়া আসার জন্য কুড়িল থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতি ১৫ মিনিট পরপর বাস ছেড়ে ভেন্যুতে যাবে। একই সঙ্গে ভেন্যু থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৫ মিনিট পরপর বাস ছেড়ে কুড়িল আসবে। দর্শনার্থীরা বিনামূল্যে এসব বাসে প্রদর্শনীতে যাওয়া-আসা করতে পারবেন।

শাটল বাসের পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থান থেকে যারা রাইড শেয়ারিং সেবা পাঠাও এর মাধ্যমে বেসিস সফটএক্সপোতে যাওয়া-আসা করবেন তাদের জন্য থাকবে বিশেষ ডিসকাউন্ট সুবিধা।

একনজরে বেসিস সফটএক্সপো ২০২৩

তারিখ: ২৩ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
সময়সূচি: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা।
স্থান: বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র, পূর্বাচল

যা যা থাকছে

  • ২০৪টি দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের স্টল/প্যাভিলিয়ন।
  • ২০০ জনেরও বেশি দেশি-বিদেশি তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞের অংশগ্রহণ।
  • ২০টি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক সেমিনার।
  • ২ হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আইসিটি ক্যারিয়ার ক্যাম্প।
  • ৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী।
  • ৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রোবট প্রদর্শনী।
  • বাংলাদেশের সবচেয়ে বড় আউটসোর্সিং সম্মেলন।
  • অ্যাম্বাসেডর নাইট, মিনিস্ট্রিয়াল কনফারেন্স, উইমেন ইন আইটি প্রোগ্রাম
  • স্টার্টআপ কনফারেন্সে উপস্থিত থাকবেন ভারতপের প্রতিষ্ঠাতা ও শার্ক ট্যাঙ্ক খ্যাত অশনীর গ্রোভার।
  • ডেভেলপার্স কনফারেন্স ও জাপান ডে।
  • গেমিং জোন, বিজনেস লাউঞ্জ, ফুড কোর্ট এবং মিডিয়া কর্নার।
  • ব্যবসা প্রসারের লক্ষ্যে দেশি-বিদেশি ব্যবসায়ীদের বিটুবি ম্যাচমেকিং সেশন।
  • আট শতাধিক পদস্থ কর্মকর্তার অংশগ্রহণে বিজনেস লিডারস মিট।
  • দর্শনার্থীদের যাতায়াতের সুবিধায় বিশেষ শাটল বাস সার্ভিস।
  • প্রতিদিন থাকছে কনসার্ট।

শেয়ারবাজারে নাম লেখাতে আবেদন স্পেসএক্সের, ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক

প্রথমে ‘ওয়ার্ক ফ্রম হোম’, ভোর ৪টায় ই-মেইলে ৮০০০ কর্মী ছাঁটাই

এআই দিয়ে সর্বশেষ উপন্যাস লিখলেন নোবেলজয়ী লেখক

ওপেনএআইয়ের বিরুদ্ধে করা মামলায় হারলেন মাস্ক

রোদে ত্বক পোড়ার অভিজ্ঞতা: শক্তি সংরক্ষণের নতুন প্রযুক্তি

ইনস্টাগ্রাম ‘ইনস্ট্যান্টস’ ফিচারে ছবি চলে যাওয়া ঠেকাতে যা করবেন

ম্যালওয়্যার ঠেকাতে নতুন ডিভাইস ‘সাইলেন্টগ্লাস’

স্মার্ট চশমা বাস্তব করছে ‘লেটিনএআর’

উদ্ভাবনে বিশ্বে ‘এক নম্বর’ ইসরায়েল: ইলন মাস্ক

‘ইনস্টাগ্রাম মেয়েদের জন্য’, পুরুষ ব্যবহারকারীদের ব্যঙ্গ করলেন মাস্ক