হোম > প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য নতুন ভয়েস চ্যাট

হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য নতুন ভয়েস চ্যাট এল। এই ফিচার চালুর ফলে গ্রুপের সদস্যদের কাছে হুট করে কল চলে যাবে না। ভয়েস চ্যাট ফিচারটি চালু করলে গ্রুপের অন্য সদস্যদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই নোটিফিকেশন পাওয়ার পর গ্রুপের সদস্যরা নিজেদের ইচ্ছানুযায়ী এই ভয়েস চ্যাটে অংশ নিতে পারবে।

এক্স (টুইটার) প্ল্যাটফর্মে নতুন ফিচার আনার ঘোষণা দেয় হোয়াটসঅ্যাপ। ভয়েস চ্যাটে অংশ নিলেও গ্রুপ চ্যাটে মেসেজিং করা যাবে। কোনো গ্রুপে এই ফিচার চালু হলে ভয়েস কলের পরিবর্তে ভয়েস চ্যাটের অপশন দেখা যাবে।

ভয়েস চ্যাটে ৩৩ থেকে ১২৮ জন অংশগ্রহণ করতে পারবে। ভয়েস চ্যাটের জন্য প্ল্যাটফর্মটিতে ‘চ্যাট–বাবল’ অপশন দেওয়া হয়েছে। এই চ্যাট বাবলের মাধ্যমেও গ্রুপের সদস্যরা যুক্ত হতে পারবে।

ভয়েস চ্যাটে অংশগ্রহণ না করলেও মেম্বাররা অংশগ্রহণকারীর প্রোফাইল চ্যাট হেড ও কল ট্যাবে দেখতে পারবে। ভয়েস কলের মতো এই ফিচার এন্ড টু এন্ড এনক্রিপটেড।

এখন হোয়াটসঅ্যাপে ৩২ জন একই কলে যুক্ত হতে পারে। এই সপ্তাহ থেকে আইওএস ও অ্যান্ড্রয়েডে ফিচারটি ছাড়া হবে।

এ ছাড়া পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লক করার চ্যাট থ্রেডস লুকানোর ফিচারও গত মাসে যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। চ্যাট ট্যাবের সার্চ বারে গোপন কোড টাইপ করলে চ্যাট লক ফিচারের মাধ্যমে লুকানো চ্যাট থ্রেডসগুলো গ্রাহকেরা দেখতে পারবে। সেটিংস থেকে এই ফিচার চালু করতে হবে। চ্যাট লক সেটিংসে টগল বাটন রয়েছে। টগল বাটনের মাধ্যমে ফিচারটি চালু বা বন্ধ করা যাবে। অন্য কেউ হুট করে দেখে ফেললেও এখন বোঝার উপায় থাকবে না যে কোনো চ্যাট লুকানো হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় ১১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে রিলায়েন্স গ্রুপ

হেডফোনে বিষাক্ত রাসায়নিক, পুরুষ হয়ে যাবে মেয়েলি

ব্রাউজারে আর চলবে না মেসেঞ্জার, থাকবে না ডেস্কটপ অ্যাপও

বিশ্বজুড়ে বড় বিভ্রাটের পর স্বাভাবিক ইউটিউব, যে কারণ জানা গেল

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের কার্যক্রম বন্ধ ঘোষণা

ভাইরাস: সুপার মারণাস্ত্র হয়ে আবারও ফিরছে কি

বিজ্ঞান ও প্রযুক্তিতে ফেব্রুয়ারি

টিকটক: তথ্য নিচ্ছে অ্যাকাউন্ট ছাড়াই, বন্ধ করতে যা করবেন

হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করল রাশিয়া

ব্যক্তিগত তথ্য ফাঁস রোধে উন্নত এনক্রিপশন প্রযুক্তি আনছে গুগল