হোম > প্রযুক্তি

উচ্চশব্দের গানে অতিষ্ঠ, প্রতিবেশীর ব্লুটুথ স্পিকার হ্যাক করলেন ডেভেলপার 

উচ্চশব্দে গান বাজানোয় অতিষ্ঠ হয়ে প্রতিবেশীর ব্লুটুথ স্পিকার হ্যাক করেছেন রনি বান্দিনি নামের এক ডেভেলপার। রনির প্রতিবেশী প্রতিদিন একই সময়ে উচ্চশব্দে রেগেটন মিউজিক (এক ধরনের জ্যামাইকান সংগীত) বাজান। আর এতে বিরক্ত হয়ে একটি র‍্যাসবেরি পাই (ক্রেডিট কার্ড আকারের সিঙ্গেল বোর্ড কম্পিউটার) প্রোগ্রাম করে প্রতিবেশীর ব্লুটুথ স্পিকার হ্যাক করেন রনি।

প্রতিবেশীর উচ্চশব্দে গান বাজানো বন্ধে রনির সামনে দুটি উপায় ছিল: মিউজিক বিষয়ে সরাসরি প্রতিবেশীর মুখোমুখি হওয়া বা এআই–ভিত্তিক সমাধান যা রেগেটন মিউজিক শনাক্ত করতে সক্ষম।

তিনি দ্বিতীয় উপায়টি বেছে নেন। রনি একটি র‍্যাসবেরি পাই প্রজেক্ট হাতে নেন। র‍্যাসবেরি পাই কম্পিউটারের প্রোগ্রামে রনি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত দেন। এটি রেগেটন মিউজিক শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে অডিওটিকে বিকৃত করে। এই প্রকল্প মজা করে তৈরি করেন তিনি। এ ধরনের ডিভাইস সব অঞ্চলে বৈধ নয়।

বান্দিনি বলেন, ডিভাইসটি কাজ করার জন্য ব্লুটুথ স্পিকারের কাছাকাছি থাকতে হবে। আবার সব ধরনের স্পিকারের ক্ষেত্রে এই পদ্ধতি কাজ করবে না।

মিউজিক বিকৃত করার ডিভাইসটি তৈরি করেন র‍্যাসবেরি পাই ৩ বি প্লাস মডেল দিয়ে। এটিকে ডিএফ রোবট ওএলইডি ডিসপ্লে প্যানেলের সঙ্গে যুক্ত করেন। এই ডিসপ্লের রেজল্যুশন মাত্র ১২৮x৩২ পিক্সেল। অডিও ইনপুট দেওয়া হয় ইউএসবি মাইক্রোফোনের মাধ্যমে। একটি পুশ বাটন চাপলেই সিস্টেমটি রেগেটন মিউজিক শনাক্তের চেষ্টা করে।

প্রকল্পটি র‍্যাসবেরি পাই অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। ডিজাইনটির মেশিন লার্নিং এআই সিস্টেম হলো—এজ ইমপালস (এক ধরনের মেশিন লার্নিং সিস্টেম)। এর মাধ্যমে র‍্যাসবেরি পাইকে মিউজিক শনাক্তের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়।

মডেলটি দিয়ে রনি বান্দিনি ওই প্রতিবেশীর ব্লুটুথ স্পিকার হ্যাক করেন। ফলে তিনি রেগেটন মিউজিক চালু করলেই সেটির সুর বিকৃত হয়ে যেত।

উল্লেখ্য, হার্ডওয়্যার প্রশিক্ষণ ও ডেভেলপারদের ব্লগ হ্যাকস্টার ডটআইও–এর প্রোফাইল অনুযায়ী, রনি বান্দিনি আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের বাসিন্দা। তিনি মূলত কম্পিউটার প্রোগ্রামার।

তথ্যসূত্র: টমস গাইড

লিথিয়ামের বিকল্প হতে পারে চীনের নতুন সোডিয়াম-আয়ন ব্যাটারি

চীনের নতুন বাণিজ্য অস্ত্র ‘ইন্ডিয়াম’ কী, এটি কী কাজে লাগে

এআই কোম্পানি বেচে রাতারাতি বিলিয়নিয়ার ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত দুই তরুণ

১৫ বছরের আগে সোশ্যাল মিডিয়া ব্যবহার নয়, আরব আমিরাতের আদেশ জারি

আইফোনসহ অ্যাপলের সব পণ্যের দাম বাড়বে—জানালেন টিম কুক

২২০০ কোটি ডলারে রোকু কিনছে ফক্স, স্ট্রিমিং বাজারে নতুন সমীকরণ

কৃত্রিম বুদ্ধিমত্তার মায়াজাল: এআই কি আমাদের অলস করে দিচ্ছে

গুগল শিটস: দৈনন্দিন কাজের আধুনিক ও স্মার্ট সমাধান

সাইবার হামলা থেকে সমুদ্রপথের নিয়ন্ত্রণ, কী চাইছে চীন

মেটা অ্যাপসে ফুটবল উন্মাদনা, কোথায় কী আছে