হোম > প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না, জানবেন যেভাবে

অনেক সময় কিছু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে মেসেজ বা কল যায় না। তখন মনে প্রশ্ন জাগতে পারে, আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করেছে কি না। এটা জানার কিছু উপায় প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাউ এক প্রতিবেদনে তুলে ধরেছে।

সর্বশেষ অনলাইন স্ট্যাটাস বা লাস্ট সিন দেখা যাবে না 
কেউ হোয়াটসঅ্যাপে ব্লক করলে তার সর্বশেষ অনলাইন স্ট্যাটাস বা লাস্ট সিন (সর্বশেষ কখন হোয়াটসঅ্যাপে সক্রিয় ছিল) দেখা যাবে না। কারণ প্রাইভেসির (গোপনীয়তা) নিরাপত্তা দিতে হোয়াটসঅ্যাপ এ তথ্য লুকিয়ে রাখবে।

নতুন প্রোফাইল ছবি দেখা যাবে না
কেউ ব্লক করলে তাদের নতুন প্রোফাইল ছবি দেখা যাবে না। ফিচারটি হোয়াটসঅ্যাপে প্রাইভেসির নিরাপত্তা দিতে যুক্ত করা হয়েছে।

মেসেজ ডেলিভারি হবে না
হোয়াটসঅ্যাপে ব্লক করা হলে সেই নম্বরে মেসেজ সেন্ডের একটি চেক মার্ক দেখা যাবে। তবে মেসেজ ডেলিভারির দ্বিতীয় চেকমার্ক দেখা যাবে না। অর্থাৎ মেসেজটি সেন্ড হয়েছে কিন্তু ডেলিভারি হয়নি। কারণ ব্লক করা কনট্যাক্টের কাছে মেসেজ পাঠাতে বাধা দেবে হোয়াটসঅ্যাপ। 

কল ঢুকবে না
যদি এমন কাউকে কল করার চেষ্টা করেন যিনি আপনাকে ব্লক করেছেন, তাহলে কলটি যাবে না। এর কারণ, হোয়াটসঅ্যাপ কল কানেক্ট হতে বাধা দেবে।

যদি একই কনট্যাক্টের ক্ষেত্রে ওপরের একাধিক বিষয় চিহ্নিত করতে পারেন তবে সম্ভবত তাঁরা আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করেছে ৷ এ লক্ষণগুলো পুরোপুরি প্রমাণ করে না, আসলেই কোনো কনট্যাক্ট আপনাকে ব্লক করছে।

উদাহরণস্বরূপ কেউ হয়তো লাস্ট সিন ও অনলাইন স্ট্যাটাস বন্ধ করে রেখেছে বা তাদের ইন্টারনেট সংযোগে সমস্যা রয়েছে।

চীনের নতুন বাণিজ্য অস্ত্র ‘ইন্ডিয়াম’ কী, এটি কী কাজে লাগে

এআই কোম্পানি বেচে রাতারাতি বিলিয়নিয়ার ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত দুই তরুণ

১৫ বছরের আগে সোশ্যাল মিডিয়া ব্যবহার নয়, আরব আমিরাতের আদেশ জারি

আইফোনসহ অ্যাপলের সব পণ্যের দাম বাড়বে—জানালেন টিম কুক

২২০০ কোটি ডলারে রোকু কিনছে ফক্স, স্ট্রিমিং বাজারে নতুন সমীকরণ

কৃত্রিম বুদ্ধিমত্তার মায়াজাল: এআই কি আমাদের অলস করে দিচ্ছে

গুগল শিটস: দৈনন্দিন কাজের আধুনিক ও স্মার্ট সমাধান

সাইবার হামলা থেকে সমুদ্রপথের নিয়ন্ত্রণ, কী চাইছে চীন

মেটা অ্যাপসে ফুটবল উন্মাদনা, কোথায় কী আছে

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন