হোম > প্রযুক্তি

বাজার মাতাল শাওমি ১৪, এক দিনের ফোন বিক্রি শেষ ৪ ঘণ্টায়

শুরুর দিনেই বাজার মাতাল শাওমি ১৪ সিরিজের ফোন। গতকাল চীনের বাজারে এক দিনের জন্য রাখা শাওমি ১৪ এবং শাওমি ১৪ প্রো মডেলের সব ফোন মাত্র চার ঘণ্টায় বিক্রি শেষ হয়ে যায়। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোচায়না এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এই ফোন বিক্রির ক্ষেত্রে কতগুলো বিষয় ভূমিকা রেখেছে। এগুলোর মধ্যে আছে ফোনটির চমৎকার ডিজাইন, স্ন্যাপড্রাগন ৮ জেন, ৩ চিপসেট ও শাওমির নতুন হাইপারওএস অপারেটিং সিস্টেম।

এ ছাড়া দুটি ফোনেই প্রাইমারি ক্যামেরায় রয়েছে লেইকা সুমিলাক্স লেন্স ও লাইট হান্টার ৯০০ সেনসর, যা উন্নত মানের ছবি তুলতে সাহায্য করবে।

চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েবুতে শাওমি বলেছে, বছরের ‘প্রথম দিনের ও পুরো দিনের’ বিক্রির সব রেকর্ড ভেঙেছে নতুন এই সিরিজ। টিমল, জিংডং মল, ডুয়িন ও কুয়াইশোর মতো চীনের অনলাইন স্টোরে চার ঘণ্টার মধ্যে শাওমি ১৪ সিরিজের সব ফোন বিক্রি হয়ে যায়। তবে শাওমি ১৪ ও ১৪ প্রো বিক্রির প্রকৃত সংখ্যা জানায়নি এই কোম্পানি।

ব্র্যান্ডটি বলেছে, বাজারে ছাড়ার পাঁচ মিনিটের মধ্যে শাওমি ১৪ সিরিজটির প্রাথমিক পর্যায়ের বিক্রি আগের প্রজন্মের চেয়ে ছয় গুণ বেড়েছে।

শাওমির ভাইস প্রেসিডেন্ট জিয়াওয়ান ওয়াং বলেন, বিশালসংখ্যক গ্রাহক ১৪ সিরিজ ফোন কেনার ফলে শাওমির প্রধান অনলাইন স্টোরে কারিগরি সমস্যা দেখা দেয়। 

শাওমি ১৪ সিরিজের দাম

শাওমি ১৪ মডেলের ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ভার্সনের দাম ৫৪৬ ডলার, ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজের দাম ৫৮৭ ডলার।

আবার ১৬ জিবি ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ এবং ১৬ জিবি ও ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজের দাম যথাক্রমে ৬২৮ ও ৬৮৩ ডলার।

এদিকে শাওমি ১৪ প্রোর দাম একটু বেশি। ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম ৬৮৩ ডলার এবং ১৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম ৭৫০ ডলার।

আবার শাওমি ১৪ প্রোর ১৬ জিবি ও ১ টিবি স্টোরেজ ভার্সনের দাম ৮১৯ ডলার। তবে টাইটেনিয়াম অ্যালয় ফ্রেমসহ ১৬ জিবি ও ১ টিবি ভার্সনের দাম ৮৮৮ ডলার।

এআইয়ে বিনিয়োগের চাপে ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট

দেশে এক বছরে স্টারলিংকের গ্রাহক ৫ হাজার

এবার যুক্তরাষ্ট্র ছেড়ে চীনে গেলেন নোবেলজয়ী বিজ্ঞানী

বাংলাদেশ থেকে আনফিল্টার্ড ইন্টারনেট ব্যান্ডউইথ নিতে পারবে স্টারলিংক

শিশুদের যৌন শোষণ ও নির্যাতনমূলক বিজ্ঞাপন সরাতে মেটাকে ভারতের নির্দেশ

পাইরেটেড সিনেমা ও ওটিটি কনটেন্ট নিয়ে টেলিগ্রামকে নোটিশ দিল ভারত

ঘর ঠান্ডা করতে এসি আবিষ্কৃত হয়নি, হয়েছে অন্য যে কারণে

ভারতে ইনস্টাগ্রামে শিশু যৌন নিপীড়নের বিজ্ঞাপন, নেপথ্যে বিপুল বাণিজ্য

ভুয়া ওয়েবসাইট বন্ধের ঘোষণা ভারতের, ইন্টারনেটে বড় বিপর্যয়ের শঙ্কা গোড্যাডির

মধ্যপ্রাচ্য ও মেনা অঞ্চলে শিশুদের ‘সুপারভাইজড’ অ্যাকাউন্ট চালু করল ইউটিউব