হোম > প্রযুক্তি

স্মার্টফোনের বিকল্প কি স্মার্ট চশমা

ফিচার ডেস্ক

স্মার্টফোনের বিকল্প কী? এই যুগে এ প্রশ্নের উত্তর পাওয়া সত্যিই অনিশ্চিত। তবে এর ওপর নির্ভরতা কমাতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে মেটা। স্মার্ট গ্লাস বা এআই চশমাকে ভবিষ্যতের ব্যক্তিগত কম্পিউটিংয়ের প্রধান মাধ্যম হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। তর্ক-বিতর্ককে পাশ কাটিয়ে মেটা তাদের নতুন ভিআর চশমা এবং ক্যামেরা ছাড়া রে-ব্যান অডিও গ্লাস বাজারে আনার ঘোষণা দিয়েছে।

এআই এজেন্ট যুক্ত করা, আকর্ষণীয় ডিজাইন এবং উন্নত ডিসপ্লে প্রযুক্তির মাধ্যমে মেটা এই চশমাগুলোকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করার চেষ্টা করছে। ১ হাজার ৩০০ ডলারের নতুন এই ভিআর গ্লাসটি দেখতে বিশাল সানগ্লাসের মতো, যার ওজন মাত্র ৩ দশমিক ৫ আউন্স। এটি একই সঙ্গে পিসি, গেমিং কনসোল এবং মুভি থিয়েটার হিসেবে ব্যবহার করা যাবে। হাত ও চোখের ইশারায় চালানো যাবে এই ডিভাইসটি। অন্যদিকে, ক্যামেরা ছাড়া মেটার নতুন রে-ব্যান চশমাটিতে কেবল স্পিকার ও মাইক্রোফোন রয়েছে, যা অনেকটা চশমার ফ্রেমে এয়ারপডস যুক্ত থাকার মতো কাজ করবে।

এতে ছবি বা ভিডিও তোলার অপশন না থাকায় গোপনীয়তাসংক্রান্ত বিতর্ক অনেকটাই এড়ানো গেছে।

বাজারে স্মার্ট গ্লাসের জনপ্রিয়তা আগের চেয়ে বাড়লেও ব্যবহারকারীদের প্রাইভেসিসংক্রান্ত উদ্বেগ এবং উচ্চমূল্যের কারণে মেটার এই বিশাল বিনিয়োগ শেষ পর্যন্ত কতটা সফল হয়, তা দেখার অপেক্ষায় পুরো প্রযুক্তি বিশ্ব।

সূত্র: সিএনএন

কৃত্রিম বুদ্ধিমত্তায় চিন্তিত বিশ্ব অর্থনৈতিক খাতের নেতারা

মহাকাশে সবুজ নক্ষত্র ও এক কসমিক ক্রাইম সিন

কৃত্রিম বুদ্ধিমত্তার ফাঁদ থেকে সুরক্ষিত থাকতে যা করবেন

প্রযুক্তি ও উদ্ভাবনের দুনিয়া এগিয়ে এশিয়া, কেন্দ্রে চীন

ডেটা সেন্টার ছাড়াই প্রতিলিপি বানাবে এআই, হয়ে উঠবে ভয়ংকর ‘ওয়ার্ম’

উন্নয়নশীল দেশগুলোর রূপান্তর ঘটাতে পারে ‘ছোট এআই’: বিশ্বব্যাংক

এআই দিয়ে লেখা পোস্টে বিরক্ত লিংকডইন, গুরুত্ব দেবে মানুষের নিজস্ব চিন্তায়

অ্যাপলের ফোল্ডেবল ফোনে চীনের অবদান রয়েছে: টিম কুক

টেসলার ‘উড়ন্ত গাড়ি’

অনলাইনে আকর্ষণীয় পণ্যের বিজ্ঞাপন দিয়ে বিশ্বজুড়ে গুপ্তচরবৃত্তি চালিয়েছে ইসরায়েলি কোম্পানি