হোম > প্রযুক্তি

পিছিয়ে গেছে টেসলার সাইবারট্রাক উৎপাদন

প্রযুক্তি ডেস্ক

চলতি বছরের শেষ নাগাদ বৈদ্যুতিক সাইবার ট্রাক উৎপাদন শুরুর কথা জানিয়েছিল টেসলা ইনকরপোরেশন। কিন্তু এ পরিকল্পনা থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি। 

গতকাল বৃহস্পতিবার এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে এ সাইবারট্রাক উৎপাদন শুরুর পরিকল্পনা করেছে টেসলা। 

ওই সূত্র জানায়, বর্তমান বাজারে এই পণ্যের প্রতিযোগিতা বাড়ায় আরও উদ্ভাবনী ফিচার ও ফাংশন যুক্ত করে বিদ্যুৎচালিত পিকআপ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে টেসলা। আগামী বছরের প্রথম দিকে খুব সীমিত পরিসরেই, তা উৎপাদন করবে প্রতিষ্ঠানটি। যদিও এ বিষয়ে রয়টার্সকে কোনো মন্তব্য করতে রাজি হয়নি টেসলা। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে পিকআপ ব্যাপক জনপ্রিয়। তবে বৈদ্যুতিক পিকআপ চালুর ক্ষেত্রে টেসলার থেকে এগিয়ে গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান ফোর্ড মোটোর ও রিভিয়ান অটোমোটিভ। তাই টেসলাও এ সেগমেন্টে পিছিয়ে থাকতে চায় না। 

এর আগে এ মাসের শুরুতে ফোর্ড জানিয়েছিল, চলতি বছর প্রতিষ্ঠানটি তার এফ-১৫০ লাইটনিং ইলেকট্রিক পিকআপের বার্ষিক উৎপাদন দ্বিগুণ করে ১ লাখ ৫০ হাজারে নিয়ে যাবে। 

গত বৃহস্পতিবার ফোর্ডের বাজারমূল্য প্রথমবারের মতো ১০০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। যেখানে টেসলার শেয়ার মূল্য ৬ দশমিক ৭ শতাংশ ও রিভিয়ানের ৭ দশমিক ১ শতাংশ কমে গেছে।

আরও পড়ুন:

দর্শকদের ক্যামেরায় নারী অ্যাথলেটদের আপত্তিকর ছবি, চীন-জাপানে তুমুল বিতর্ক

স্মার্টফোন আসক্তিকে বিদায়, বাটন ফোনের যুগে ফিরতে চায় জেন-জি

ঈদের সময় রাইড পাওয়ার সহজ কৌশল

ঈদের শুভেচ্ছা কার্ড বানাবেন যেসব অ্যাপ দিয়ে

ব্যস্ততার মাঝেও স্মার্টফোনের চার্জ ধরে রাখতে চাইলে

কৃত্রিম বুদ্ধিমত্তায় চিরতরে বদলে যাচ্ছে ইন্টারনেট

সম্পর্কের পরামর্শে মানুষের চেয়ে এআইতে বেশি ভরসা জাপানি প্রবীণ নারীদের: সমীক্ষা

শেয়ারবাজারে নাম লেখাতে আবেদন স্পেসএক্সের, ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক

প্রথমে ‘ওয়ার্ক ফ্রম হোম’, ভোর ৪টায় ই-মেইলে ৮০০০ কর্মী ছাঁটাই

এআই দিয়ে সর্বশেষ উপন্যাস লিখলেন নোবেলজয়ী লেখক