হোম > প্রযুক্তি

বার্ডের নাম হল জেমিনি, নতুন সাবস্ক্রিপশন প্ল্যান আনল গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট বার্ডের নাম পরিবর্তন করেছে গুগল। ওয়েবভিত্তিক এই চ্যাটবটের নতুন নাম জেমিনি রাখা হয়েছে। গুগল ওয়ানে একটি নতুন সাবক্রিপশন প্ল্যান যোগ করার জন্য এই রিব্যান্ডিং করা হলো। এছাড়া নতুন জেমিনি অ্যান্ড্রয়েড অ্যাপও গতকাল চালু করেছে কোম্পানিটি। 

গুগল ওয়ানের সাবস্ক্রিপশন ক্লাউড সার্ভিসে এআই প্রিমিয়াম প্ল্যান যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে জিমিনির নতুন এআই সংস্করণ আল্ট্রা ১.০ মডেল নিয়ে আসা হয়েছে। এটি ব্যবহার করতে গ্রাহককে ১৯ দশমিক ৯৯ ডলার ব্যবহার করতে হবে। গুগল ওয়ানে এই নতুন প্ল্যান গ্রাহককে ২ টিবি স্টোরেজ দেবে। সেই সঙ্গে প্রিমিয়াম প্ল্যানের অন্যান্য সুবিধাগুলোও থাকবে। 

গুগল বলেছে, জেমিনির আল্ট্রা ১ .০ এলএলএম (লার্জ ল্যাংগুয়েজ মডেল) মডেল এআই জগতে নতুন প্রযুক্তি নিয়ে এসেছে। যেমন—আরও উন্নত প্রক্রিয়াকরণ ও সমস্যা সমাধানের ক্ষমতা এবং নির্দেশনা ও প্রোগ্রাম বোঝার ক্ষমতা। মডেলটি তথ্য বিশ্লেষণ ও ব্যাখ্যা করতে সক্ষম এবং এটি একাধিক প্রোগ্রামিং ভাষায় উচ্চ-মানের কোডও তৈরি করতে পারে বলে গুগল দাবি করছে। 

পরবর্তীতে জিমেইল ও ডকসের মতো বিভিন্ন পণ্যে জেমিনি মডেলটি যুক্ত করবে গুগল। এর ফলে ব্যবহারকারীরা এআই দিয়ে টেক্সট, ছবি তৈরি করতে পারবে। সেই সঙ্গে গুগল মিটের ভিডিও কলের মানও উন্নত করতে পারবে। 

তবে জিমিনি প্রো ১.০ প্ল্যান ব্যবহারকারী গত সপ্তাহে ইউরোপের গ্রাহকদের জন্য উন্মোচন করা হয়। এটি বিনামূল্য ব্যবহার করা যাবে। কানাডাও গতকাল এই ভার্সন চালু করা হয়েছে। শিগগরিই অন্যান্য দেশেও এই ফ্রি প্ল্যানটি চালু করা হবে বলে ধারণা করা হচ্ছে। 

গুগল এর ওয়েবসাইটের https://bard.google.com/থেকে পরিবর্তন করে https://gemini.google.com/করা হয়েছে। 

ওয়েবসাটটি আপডেট করে নতুন ন্যাভিগেশন অপশন যুক্ত করা হয়েছে। যেখানে সেটিংস, অ্যাক্টিভিটি ও নিচের দিকে হেল্প অপশনটি পাওয়া যাবে। 

গুগল ওয়ান এআই প্রিমিয়াম প্ল্যানের সাবস্ক্রাইবাররা বিনামূল্যে জেমিনির নতুন অ্যাডভান্সড প্ল্যানটি ব্যবহার করতে পারবে। দুইমাস পর থেকে মডেলটি ব্যবহারের জন্য ১৯.৯৯ ডলার খরচ করতে হবে। যেসব গ্রাহকেরা গুগল ওয়ানের পণ্যগুলোর ওপর নির্ভরশীল তাদের জন্য এটি একটি ভালো সুযোগ কারণ এর ফলে ২ টিবি স্টোরেজ পাওয়া যাবে। 

জেমিনি এখন শুধুমাত্র ইংরেজি ভাষায় ব্যবহার করা যাবে। আর এছাড়া এই মডেল এখনো প্রশিক্ষণ পর্যায়ে রয়েছে। তাই এর কার্যকারিতা কতটুকু তা জানতে আরও সময় প্রয়োজন। তাছাড়া মডেলটির এআইভিত্তিক ফিচারগুলো সব গ্রাহকের জন্য উপযুক্ত নাও হতে পারে। বিশেষ করে যারা শুধু মাত্র ক্লাউড স্টোরেজের বৃদ্ধি চায়। 

তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি

কর্মীদের কি-বোর্ড ও মাউসের ওপর নজরদারি করছে মেটা

উইন্ডোজ ও মার্কিন সফটওয়্যার বর্জনের পথে ফ্রান্স, বছরে সাশ্রয় ৫ কোটি ডলার

এআই চ্যাটবট কি আমাদের মেধাশক্তি কমিয়ে দিচ্ছে

চীনের গবেষণা: অতিরিক্ত গরম হলেও বিস্ফোরিত হবে না ব্যাটারি

পদত্যাগ করছেন অ্যাপলের সিইও টিম কুক

গণনা জগতে আজও উজ্জ্বল শকুন্তলা

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি

মানুষকে হারিয়ে হাফ ম্যারাথনে রেকর্ড গড়ল রোবট

ব্যাপক ছাঁটাইয়ের পথে মেটা, আগামী মাসে চাকরি থাকবে না ৮০০০ কর্মীর

নিজস্ব প্রযুক্তির প্রথম চালকবিহীন কার্গো ওড়াল চীন