হোম > প্রযুক্তি

ভারতে আইফোন উৎপাদন করবে টাটা গ্রুপ 

প্রযুক্তি ডেস্ক

ভারতের উইস্ট্রন আইফোন ম্যানুফ্যাকচারিং কারখানা অধিগ্রহণ করতে যাচ্ছে টাটা গ্রুপ। অধিগ্রহণের কাজ প্রায় চূড়ান্ত। সংস্থা দুটির মধ্যে চুক্তি স্বাক্ষরের সব ধরনের নীতিগত সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত বলা যায়। শিগগিরই আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন হবে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ৫ হাজার কোটি রুপির বেশি মূল্যে কারখানাটি কিনে নেবে টাটা। এপ্রিলের শেষ নাগাদ চুক্তিটি সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। ভারতের কর্ণাটকে অবস্থিত কারখানাটি বর্তমানে আইফোন-১৪ আর আইফোন-১২ মডেল তৈরি করছে। 

উইস্ট্রন আইফোন নির্মাণ কারখানা অধিগ্রহণের পর টাটা গ্রুপ চলতি বছরই আসন্ন আইফোন ১৫ মডেল অ্যাসেম্বলের কাজ শুরু করার কথা ভাবছে। বর্তমানে মোট তিনটি তাইওয়ানভিত্তিক সংস্থা উইস্ট্রন, পেগাট্রন আর ফক্সকন ভারতে অ্যাপলের পণ্য অ্যাসেম্বল করছে। 

এদিকে ভারতে প্রথমবারের মতো বিক্রয়কেন্দ্র চালু করছে অ্যাপল। গত ৫ এপ্রিল এই বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মুম্বাই শহরে নিজেদের স্টোর উন্মোচন করেছে। চলতি মাসেই এটি চালু করা হবে।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল জানিয়েছে, স্টোরটি ২২ হাজার স্কয়ারফিট জায়গাজুড়ে থাকবে। গত জানুয়ারি থেকেই বিক্রয়কেন্দ্রের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া শুরু হয়েছে। ২০২১ সালে এটি খোলার পরিকল্পনা থাকলেও করোনার কারণে সম্ভব হয়নি।

বান্দ্রা কুরলা কমপ্লেক্সের অ্যাপল স্টোর থেকে গ্রাহকরা লেটেস্ট আইফোন ১৪ মডেল, ম্যাকবুক, আইপ্যাড, এয়ারপড, অ্যাপল ঘড়ি, অ্যাপল টিভি এবং হোমপডসহ বিভিন্ন পণ্য কিনতে পারবেন। এ ছাড়া অ্যাপলের বিভিন্ন সেবাও পাওয়া যাবে।

ভারতের বেঙ্গালুরুতে ৩০০ একর জমির ওপর নতুন কারখানা নির্মাণ করছে আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফক্সকন। এরই মধ্যে স্থান নির্বাচন করা হয়েছে। কারখানাটি প্রস্তুত হলে কর্ণাটকে অন্তত ১ লাখ নতুন চাকরি সৃষ্টি হবে।

সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, চীনের কারখানার শ্রমিকদের অসন্তোষ ও বিক্ষোভের পর আইফোন সরবরাহে ঘাটতি দেখা দেয়। এর পর থেকেই ভারতে আইফোনের নতুন কারখানা তৈরির গুঞ্জন শোনা যাচ্ছিল। ভারতে আইপ্যাড ও ম্যাকবুক তৈরির কথাও অ্যাপল ভাবছে বলে শোনা যায়। গুঞ্জন কিছুটা সত্য প্রমাণ করে গত শুক্রবার (৩ মার্চ) ফক্সকনের চেয়ারম্যান ইয়ং লিউয়ের নেতৃত্বে কোম্পানির ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল বেঙ্গালুরুতে এসে নতুন কারখানার জমি পরিদর্শন করে।

‘অনলি ফ্যানস’-এ যেতে কিশোরীদের প্রলুব্ধ করছে টিকটক

যুদ্ধে মরছে ইউক্রেনীয়রা, সেই তথ্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে প্যালান্টির

২০২৭ সালেই সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করবে টেসলা

ট্রাম্প প্রশাসনের চাপে চীনা কোম্পানির সঙ্গে ৭ বিলিয়ন ডলারের চুক্তি বাতিল করল ওরাকল

বড় সংকটে ক্যানভা, হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

ভুয়া চাকরির ইন্টারভিউয়ের ফাঁদ পেতে বাইন্যান্স থেকে চুরি হয় ৬.৩ বিলিয়ন ডলার

এআইয়ের তৈরি সৃজনশীল কাজের মালিক কে

সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব রোধে নড়েচড়ে বসেছে বিশ্ব

২২ বছরের পুরোনো ত্রুটি, এআই ভেঙে দিল দুই দিনে

এআই চ্যাটবট ব্যবহারে যা করবেন, করবেন না