হোম > প্রযুক্তি

স্মার্টফোন বিক্রিতে এগিয়ে ছিল যারা

মোশারফ হোসেন

বিশ্বজুড়ে নানা আর্থিক ও রাজনৈতিক সংকটের কারণে ২০২২ সালে স্মার্টফোন বিক্রি ২০২১ সালকে ছাড়িয়ে যেতে পারেনি। শীর্ষ দুই স্মার্টফোন নির্মাতা স্যামসাং ও অ্যাপল ছাড়া পিছিয়ে পড়ছে বেশির ভাগ নির্মাতা প্রতিষ্ঠান!

২০২১ সালে স্মার্টফোনের বাজারে স্যামসাংয়ের দখল ছিল মোট বিক্রির ২০ শতাংশ। ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ২২ শতাংশে। অ্যাপলের বিক্রি ১৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়ায় ১৯ শতাংশে। তবে শাওমি ১৪ শতাংশ থেকে কমে ১৩ শতাংশে এবং অপো ও ভিভোর বিক্রি কমে ৯ শতাংশে ঠেকেছে।

২০২১ সালের তুলনায় গত বছর চালান কমেছে ১১ শতাংশ। সে হিসাবে ২০২২ সালে পৃথিবীতে স্মার্টফোন বিক্রি হয়েছে ১২০ কোটির কম! 

কে কত স্মার্টফোন বিক্রি করেছে
প্রযুক্তি বাজার বিশ্লেষক সংস্থা ‘ক্যানালিস’ জানিয়েছে, ২০২২ সালে ১২০ কোটির মতো স্মার্টফোন বিক্রি হয়েছে পৃথিবীজুড়ে। এর মধ্যে স্যামসাং ২৬ কোটি ৪০ লাখ, অ্যাপল ২২ কোটি ৮০ লাখ, শাওমি ১৫ কোটি ৬০ লাখ, অপো ১০ কোটি ৮০ লাখ, ভিভো ১০ কোটি ৮০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে। 

সূত্র: গিজ চায়না ও ক্যানালিস

চলে এসেছে ইন্টারনেটে ঘ্রাণ পাঠানোর প্রযুক্তি

অন্তঃসত্ত্বা হওয়ার দোহাই দিয়ে ব্যান্ড ছাড়লেন এআই গায়িকা—বিস্মিত ভক্তরা

সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় কাজ করছে সরকারি সংস্থাগুলো

পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা-সংকট সৃষ্টি হয়েছে কেন

বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি

তথ্য ব্যবহারে মিথ্যাচার, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা

বড় সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে সরকারিসহ বিভিন্ন ওয়েবসাইট বন্ধ

ডিজিটাল প্ল্যাটফর্ম: শিশুর সাইবার হয়রানি বাড়ছে

জাতিসংঘের এআই হ্যাকাথনে বিশ্বসেরা বাংলাদেশ, নেতৃত্বে বদলগাছীর নাফিউ

একটি সেলফি থেকেই ক্যানসার রোগীর বেঁচে থাকার সম্ভাবনা জানাবে এআই