হোম > প্রযুক্তি

বেজোসের আগে মহাশূন্যে যেতে চান ব্র্যানসন

মহাশূন্যে যাওয়া নিয়ে প্রতিযোগিতায় নেমেছেন ব্রিটিশ বিলিয়নিয়ার রিচার্ড ব্র্যানসন ও মার্কিন বিলিয়নিয়ার জেফ বেজোস। গতকাল বৃহস্পতিবার ব্র্যানসন জানান, বেজোসের ৯ দিন আগে মহাশূন্যে পাড়ি জমাবেন তিনি।

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও রিচার্ড ব্র্যানসন—এ দুই বিলিয়নিয়ার মহাকাশ পর্যটন ব্যবসার জন্য কোম্পানি খুলেছেন। এর আগে গত জুন মাসে বেজোস বলেছিলেন, ২০ জুলাই তিনি ও তাঁর ভাই মহাকাশ সংস্থা ব্লু অরিজিনের মাধ্যমে মহাশূন্যে পাড়ি জমাবেন। ব্লু অরিজিন নামের ওই সংস্থা বেজোসই তৈরি করেছেন। 

এদিকে মহাকাশ পর্যটন কোম্পানি ভার্জিন গ্যালাকটিক হোল্ডিংসের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন।

কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, রিচার্ড ব্র্যানসন ১১ জুলাই মহাশূন্যে পাড়ি জমাবেন, যদি আবহাওয়া ও কারিগরি কোনো ত্রুটি না ঘটে।

ব্র্যানসন বলেন, ‘আমি বিশ্বাস করি মহাকাশ আমাদের সবার। ভার্জিন গ্যালাকটিক একটি নতুন বাণিজ্যিক মহাকাশশিল্পের অগ্রদূত, যা মানবজাতির জন্য  কল্যাণ এবং বিশ্বের পরিবর্তনের জন্য প্রস্তুত করা হয়েছে।’

অবৈধ ভিওআইপি: অপারেটরদের জরিমানা ‘যথেষ্ট নয়’, ফৌজদারি তদন্তের দাবি

অবৈধ ভিওআইপিতে ৮৬৮২ সিম, চার মোবাইল অপারেটরকে জরিমানা ৮ কোটি ৬৮ লাখ

আবারও অবৈধ ভিওআইপিতে অভিযুক্ত গ্রামীণফোন, ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

ইন্টারনেট ছাড়াই বার্তা পাঠানোর অ্যাপ ‘বিটচ্যাট’ সরানোর নির্দেশ ভারতের

সোশ্যাল মিডিয়ায় ১৬ বছরের কম বয়সীদের পোস্ট ও মন্তব্য নিষিদ্ধ করছে ভিয়েতনাম

অনুমতি ছাড়া বই ব্যবহার: হ্যারি পটারের প্রকাশককে দেড় কোটি ডলার দিচ্ছে অ্যানথ্রোপিক

কোনো হ্যাকার নয়, সাইবার হামলা চালাল বিদ্রোহী এআই মডেল—উলফের সতর্কতা

‘নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা’, আরেক স্টার্টআপ হ্যাক করল এআই

ইউরোপের প্রথম দেশ হিসেবে অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল ফ্রান্স

ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন