হোম > প্রযুক্তি

টাইপ-সি অ্যাপল পেনসিল

প্রযুক্তি ডেস্ক

অ্যাপল পেনসিলে এবার ইউএসবি-সি পোর্ট যুক্ত হলো। প্রথমবারের মতো ইউএসবি-সি চার্জিং পয়েন্ট সমন্বিত আইপ্যাড বা আইম্যাকে ক্রিয়েটিভ কাজ করার ক্ষেত্রে শিল্পী ও ক্রিয়েটরদের জন্য নতুন পেনসিল নিয়ে এসেছে অ্যাপল।

নতুন এই পেনসিল ভারতসহ ৩২টি দেশ ও অঞ্চলে অ্যাপল অনুমোদিত রিসেলার এবং অ্যাপল স্টোর থেকে অর্ডার করা যাবে। এর দাম শুরু হচ্ছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার টাকা থেকে। এত দিন শুধু প্রথম প্রজন্মের আইপ্যাডে অ্যাপল পেনসিল কাজ করত। কিন্তু নতুন অ্যাপল পেনসিল দশম প্রজন্মের আইপ্যাডেও ব্যবহার করা যাবে। নতুন পেনসিলগুলোকে চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে আইপ্যাডের পাশে আটকে রাখা যায়। ফলে অ্যাইপ্যাড ও পেনসিল একসঙ্গেই রাখা যায়। তবে পেয়ারিং ও চার্জ দেওয়ার জন্য ইউএসবি-সি কেব্‌ল ব্যবহার করতে হয়। নতুন ডিভাইসটির এক পাশে চার্জিং পোর্ট যোগ করা হয়েছে। সত্যিকারের কলমের মতো এই ডিজিটাল কলমেও আছে একটি ঢাকনা। ঢাকনা সরালেই দেখা যায় চার্জিং পোর্টটিকে।

অ্যাপলের এই পেনসিল নানান ফিচারসহ বাজারে এসেছে। নোটস নেওয়া, স্কেচিং করাসহ লেখা এবং আঁকাআঁকির জন্য এটি পিক্সেল-পারফেক্ট অ্যাকুরেসি, লো ল্যাটেন্সি এবং টিল্ট সেন্সিটিভিটি প্রদান করে। ইজি স্টোরেজের জন্য এর স্মুথ ম্যাট ফিনিশ এবং আইপ্যাডের ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট এটিকে ইউজারদের জন্য একটি সুবিধাজনক টুল হিসেবে গড়ে তোলা হয়েছে। তবে ফিচার বিবেচনা করলে, ওয়ারলেস পেয়ারিং, চার্জিং, প্রেশার সেন্সিবিলিটি এবং ডাবল টেপ অপশনে ঘাটতি চোখে পড়ে; যা দ্বিতীয় প্রজন্মের পণ্যে ছিল না।

যেসব ডিভাইসে ব্যবহার করা যাবে টাইপ-সি অ্যাপল পেন
» ১২ দশমিক ৯ ইঞ্চি আইপ্যাড প্রোর তৃতীয় থেকে ষষ্ঠ জেনারেশন
» ১১ ইঞ্চি অ্যাইপ্যাড প্রোর সব মডেল
» আইপ্যাড এয়ারের চতুর্থ ও পঞ্চম জেনারেশন
» আইপ্যাড মিনির ষষ্ঠ জেনারেশন
» আইপ্যাডের দশম জেনারেশন।

সূত্র: অ্যাপল, দ্য ভার্জ

কৃত্রিম বুদ্ধিমত্তায় ১১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে রিলায়েন্স গ্রুপ

হেডফোনে বিষাক্ত রাসায়নিক, পুরুষ হয়ে যাবে মেয়েলি

ব্রাউজারে আর চলবে না মেসেঞ্জার, থাকবে না ডেস্কটপ অ্যাপও

বিশ্বজুড়ে বড় বিভ্রাটের পর স্বাভাবিক ইউটিউব, যে কারণ জানা গেল

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের কার্যক্রম বন্ধ ঘোষণা

ভাইরাস: সুপার মারণাস্ত্র হয়ে আবারও ফিরছে কি

বিজ্ঞান ও প্রযুক্তিতে ফেব্রুয়ারি

টিকটক: তথ্য নিচ্ছে অ্যাকাউন্ট ছাড়াই, বন্ধ করতে যা করবেন

হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করল রাশিয়া

ব্যক্তিগত তথ্য ফাঁস রোধে উন্নত এনক্রিপশন প্রযুক্তি আনছে গুগল