হোম > প্রযুক্তি

হোয়াটসঅ্যাপের ছবি, ভিডিও গ্যালারিতে সেভ হওয়া বন্ধ করবেন যেভাবে

পরিবার, বন্ধু বা অন্য যে কেউ হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠালে তা ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবে ফোনের গ্যালারিতে সেভ হয়। এসব মিডিয়া ঘন ঘন আসার ফলে ফোনের স্টোরেজ কমে যায় এবং গ্যালারিতে বিশৃঙ্খলা হয়। বারবার ফোনের গ্যালারি থেকে অপ্রয়োজনীয় ছবি ও ভিডিও ডিলিট করা বিরক্তিকর ও সময়সাপেক্ষ ব্যাপার। তবে হোয়াটসঅ্যাপের কিছু ফিচার ব্যবহার করে গ্যালারিতে এসব ছবি ও ভিডিও ডিফল্টভাবে সেভ হওয়ার অপশনটি বন্ধ করা যায়। 

ডিফল্ট মিডিয়া ভিসিবিলিটি সেটিংস
ফোনের গ্যালারিতে হোয়াটসঅ্যাপের মিডিয়া ফাইল ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবে সেভ করা বন্ধ করতে মিডিয়া ভিসিবিলিটি অপশনটি বন্ধ করতে হবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন। 

 ১. হোয়াটসঅ্যাপের তিনটি ডটে ট্যাপ করুন। 
২. এরপর সেটিংস থেকে চ্যাট অপশনে ট্যাপ করুন। 
৩. মিডিয়া ভিসিবিলিটি অপশনটি বন্ধ করুন। 

এই অপশন বন্ধ করলে তা ফোনে নতুন মিডিয়া ডাউনলোড হওয়া বন্ধ করবে। তবে আগের ডাউনলোড হওয়া ভিডিওগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। 

নির্দিষ্ট চ্যাট বা গ্রুপ চ্যাটের মিডিয়া ডাউনলোড বন্ধ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন–

 ১. হোয়াটসঅ্যাপের যেকোনো চ্যাট বা গ্রুপ চ্যাটে প্রবেশ করুন। 
২. তিনটি ডটে ট্যাপ করুন ও ভিউ কন্টাক্ট বা গ্রুপ ইনফো অপশনে ক্লিক করুন। 
৩. এরপর স্ক্রল করে মিডিয়া ভিসিবিলিটিতে ট্যাপ করুন এবং ‘নো’ অপশন নির্বাচন করুন এবং ‘ওকে’ বাটনে নির্বাচন করুন। 

এর ফলে প্রতিটি চ্যাটের মিডিয়া ভিসিবিলিটি সেটিংস আলাদা আলাভাবে পরিবর্তন করা যাবে। 

. nomedia ফাইল তৈরি
হোয়াটসঅ্যাপের ইমেজ ফোল্ডারে . nomedia ফাইল তৈরি করে গ্যালারি থেকে হোয়াটসঅ্যাপের ছবি ও ভিডিও লুকিয়ে রাখা যাবে। এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন–

 ১. গুগল প্লে স্টোর একটি ফাইল এক্সপ্লোরার অ্যাপ ফোনে ইনস্টল করুন। 
২. ফাইল এক্সপ্লোরার অ্যাপে প্রবেশ করুন এবং ইমেজ ফোল্ডারের মধ্যে হোয়াটসঅ্যাপ ইমেজ ফোল্ডার খুঁজে বের করুন। 
৩. ‘. nomedia’ নামে একটি নতুন ফাইল তৈরি করুন। 

এই ফাইল গ্যালারিকে হোয়াটসঅ্যাপের ছবি ও ভিডিও লুকানোর নির্দেশনা দেয়। তবে পরবর্তী সময়ে যদি গ্যালারি থেকে হোয়াটসঅ্যাপের ছবি ও ভিডিও দেখতে চান, তাহলে শুধু . nomedia ফাইলটি ডিলিট করে দিলেই হবে। 

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

কৃত্রিম বুদ্ধিমত্তায় ১১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে রিলায়েন্স গ্রুপ

হেডফোনে বিষাক্ত রাসায়নিক, পুরুষ হয়ে যাবে মেয়েলি

ব্রাউজারে আর চলবে না মেসেঞ্জার, থাকবে না ডেস্কটপ অ্যাপও

বিশ্বজুড়ে বড় বিভ্রাটের পর স্বাভাবিক ইউটিউব, যে কারণ জানা গেল

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের কার্যক্রম বন্ধ ঘোষণা

ভাইরাস: সুপার মারণাস্ত্র হয়ে আবারও ফিরছে কি

বিজ্ঞান ও প্রযুক্তিতে ফেব্রুয়ারি

টিকটক: তথ্য নিচ্ছে অ্যাকাউন্ট ছাড়াই, বন্ধ করতে যা করবেন

হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করল রাশিয়া

ব্যক্তিগত তথ্য ফাঁস রোধে উন্নত এনক্রিপশন প্রযুক্তি আনছে গুগল