হোম > প্রযুক্তি

টোঙ্গার ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধারে কাজ করছে স্পেসএক্স 

প্রযুক্তি ডেস্ক

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ টোঙ্গার ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধার করতে কাজ করে যাচ্ছে ইলন মাস্কের স্পেসএক্স। ফিজির এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ জানুয়ারি একটি বিশালাকার ডুবো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট সুনামিতে ভেসে গেছে প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গা। ফলে টোঙ্গার ইন্টারনেট এবং বাকি বিশ্বের সঙ্গে দেশটির একমাত্র অপটিক-ফাইবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর অবশ্য নানা চেষ্টায় সীমিত সংযোগ পুনরুদ্ধার সম্ভব হয়েছে। কিন্তু পুরোপুরি সংযোগ পুনরুদ্ধার এখনো সম্ভব হয়নি।

ফিজির অ্যাটর্নি জেনারেল আইয়াজ সাঈদ-খাইয়ুম টুইটে বলেছেন, ‘স্পেসএক্সের একটি দল এখন ফিজির টোঙ্গাতে পুনরায় ইন্টারনেট সংযোগ স্থাপন করার জন্য একটি স্টারলিংক গেটওয়ে স্টেশন স্থাপন করছে।’ 

এলন মাস্কের স্পেসএক্স অ্যারোস্পেস কোম্পানির একটি বিভাগের নাম স্টারলিংক। গত জানুয়ারিতে এক টুইটার বার্তায় মাস্ক নিজেই স্টারলিংকের মাধ্যমে নতুন করে টোঙ্গার ইন্টারনেট স্থাপনে সাহায্য করবেন বলে জানিয়েছিলেন। তবে কবে থেকে স্পেসএক্স এখানে কাজ শুরু করবে তা জানা যায়নি। ফিজির ব্রডকাস্টিং করপোরেশন সাঈদ-খাইয়ুমের উদ্ধৃতি দিয়ে বলেছে, প্রকৌশলীরা ফিজিতে ছয় মাসের জন্য একটি গ্রাউন্ড স্টেশন পরিচালনা করবে। 

এ ব্যাপারে স্পেসএক্সের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। টোঙ্গার প্রধানমন্ত্রীর কার্যালয় এবং রাষ্ট্রীয় টেলিকম টোঙ্গা কমিউনিকেশন করপোরেশনও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

মহাকাশভিত্তিক জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা এসসিওর সদস্যপদ পেল বিএসসিএল

টিআরএনবির নতুন কমিটি গঠন, সভাপতি রবিন, সাধারণ সম্পাদক ফারুক

চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ

মোদির ভিডিও ব্লকের জেরে মেটা কর্মকর্তাদের তলব দিল্লির

কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেই করা যাবে অডিও-ভিডিও কল

আরও এক প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করেছিল ওপেনএআইয়ের এআই এজেন্ট

ইতিহাস গড়ে প্রথমবার ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হলো অ্যাপল

চীনের মানবসদৃশ রোবট আমদানিতে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের, অভিযোগ নিরাপত্তা ঝুঁকির

মোবাইল সেবা: বিটিআরসির গণশুনানিতে ২৯ হাজার অভিযোগ

স্টারলিংককে টেক্কা দিতে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন