হোম > প্রযুক্তি

যুক্তরাষ্ট্রে চালু হবে ভলভোর প্রথম স্বচালিত গাড়ি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভলভো ও সেলফ ড্রাইভিং সেন্সর নির্মাতা প্রযুক্তিপ্রতিষ্ঠান লুমিনার চালু করবে তাদের প্রথম স্বচালিত গাড়ি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠান দুটি এ তথ্য জানিয়েছে। তবে তারা কবে থেকে এই গাড়ি চালু করবে, সে ব্যাপারে নির্দিষ্ট কোনো সময় জানায়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লুমিনারের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্মিত গাড়িটিকে কিছু সীমিত পরিস্থিতিতে ড্রাইভিংয়ের কাজগুলো সম্পূর্ণরূপে করার অনুমতি দেবে ভলভো। ভলভোর কৌশলগত ও ব্যবসায়িক মালিকানা বিভাগের ভাইস প্রেসিডেন্ট আলেকজান্ডার পেট্রোফস্কি এক সংবাদ সম্মেলনে বলেছেন, স্বচালিত গাড়িটি বিক্রির জন্য ২০২৩ সালে উন্মুক্ত করা হবে। কিন্তু ভলভো এখনো এর জন্য নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করেনি। 

ভলভো বলছে, কঠোর যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষার আগে রাইড পাইলট প্রযুক্তির গাড়িটি গ্রাহকদের জন্য চালু করা হবে না। কোম্পানিটি বলছে, যথাযথ অনুমোদনের পর তারা চলতি বছরেই ক্যালিফোর্নিয়ায় বাণিজ্যিক উৎপাদনের আগে রাইড পাইলট প্রযুক্তির পরীক্ষামূলক চালনা শুরু করবে। এই পরীক্ষামূলক চালনার ফলে রাইড পাইলটিং ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এটি আগামী বছর গাড়িটি উন্মুক্ত করার আগে নিরাপদ ড্রাইভিং প্রযুক্তিটিকে মানসম্মত করতে সাহায্য করবে। তবে রাইড পাইলটিং ব্যবস্থা আরও উন্নত করার ব্যয় সম্পর্কে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। 

আলেকজান্ডার পেট্রোফস্কি আশা প্রকাশ করে বলেছেন, ভবিষ্যতে তাঁদের আয়ের উল্লেখযোগ্য একটি অংশ এই সফটওয়্যার বিক্রি থেকে আসবে। 

লুমিনার গাড়িটি নির্মাণের জন্য লাইডার সেন্সর প্রযুক্তি সরবরাহ করবে, যা গাড়িটিকে রাস্তার একটি ত্রিমাত্রিক মানচিত্র দেখতে সহায়তা করবে। জানা গেছে, গাড়িটি ৫টি রাডার সেন্সর, ৮টি ক্যামেরা ও ১৬টি আলট্রাসনিক সেন্সরের ওপর নির্ভর করে চলবে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় ১১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে রিলায়েন্স গ্রুপ

হেডফোনে বিষাক্ত রাসায়নিক, পুরুষ হয়ে যাবে মেয়েলি

ব্রাউজারে আর চলবে না মেসেঞ্জার, থাকবে না ডেস্কটপ অ্যাপও

বিশ্বজুড়ে বড় বিভ্রাটের পর স্বাভাবিক ইউটিউব, যে কারণ জানা গেল

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের কার্যক্রম বন্ধ ঘোষণা

ভাইরাস: সুপার মারণাস্ত্র হয়ে আবারও ফিরছে কি

বিজ্ঞান ও প্রযুক্তিতে ফেব্রুয়ারি

টিকটক: তথ্য নিচ্ছে অ্যাকাউন্ট ছাড়াই, বন্ধ করতে যা করবেন

হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করল রাশিয়া

ব্যক্তিগত তথ্য ফাঁস রোধে উন্নত এনক্রিপশন প্রযুক্তি আনছে গুগল