হোম > প্রযুক্তি

শাওমির পাতলা ও হালকা স্মার্টফোন

প্রযুক্তি ডেস্ক

দেশের বাজারে গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি উন্মোচন করেছে চলতি বছরের সবচেয়ে পাতলা ও হালকা ওজনের স্মার্টফোন এমআই ১১ লাইট। এই স্মার্টফোনের পুরুত্ব মাত্র ৬.৮ মিমি এবং ওজন মাত্র ১৫৭ গ্রাম। ফোনটির সামনে রয়েছে পাঞ্চ-হোল ডিজাইনের ক্যামেরা ও বেজেলহীন ডিসপ্লে। যারা বড় স্ক্রিন চান তাঁদের জন্যই ডিভাইসটি ডিজাইন করা হয়েছে। ফোনটির পাশে দেওয়া হয়েছে কাভার্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর। এতে খুব দ্রুত ও মসৃণভাবে ফোন আনলক করা যাবে। 

স্মার্টফোনটির উন্মোচন উপলক্ষে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘এমআই সিরিজের মাধ্যমে আমাদের লক্ষ্য অর্থবহ উদ্ভাবন ও সেরা প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের সব চাহিদা পূরণ করা। তারই ধারাবাহিকতায় আমরা নিয়ে এসেছি এমআই ১১ লাইট।’ 

এমআই ১১ লাইট ফোনটিতে দেওয়া হয়েছে স্পোর্টস ৬.৫৫ ইঞ্চির ১০-বিট অ্যামোলেড ডট-ডিসপ্লে। আছে ১.০৭ বিলিয়ন অন স্ক্রিন কালার। ফোনটির ডিসপ্লেতে ৯০ হার্জ রিফ্রেশ রেট ও ২৪০ হার্জ টাচ-স্যাম্পলের পাশাপাশি ডিসপ্লের স্থায়িত্ব বাড়াতে সামনে ও পেছনে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫ এর সুরক্ষা। এ ছাড়া এই ফোনে ছবি তোলার জন্য রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেলের আর ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড লেন্স এবং তার সঙ্গে একটি ৫ মেগাপিক্সেলের টেলিম্যাক্রো ক্যামেরা রয়েছে। এ ছাড়া ফোনটির সামনে আছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটির মাধ্যমে প্রাকৃতিক রং ও গতিশীল ইমেজ প্রসেসিংসহ ৩০ এফপিএস-এ ফোর কে ভিডিও শুট করা যাবে। 

এ ছাড়া ফ্ল্যাগশিপ পারফরম্যান্স দিতে এমআই ১১ লাইট ফোনটিতে দেওয়া আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৩২ জি প্রসেসর। প্রসেসরটি তৈরি করা হয়েছে গেমিং পারফরম্যান্সের জন্য। এ জন্য দেওয়া হয়েছে আলট্রা-লাইট লিকুইড-কুল প্রযুক্তি। এ প্রযুক্তি ফোনটিকে গরম হতে দেবে না। এ ছাড়া থাকছে এলপিডিডিআর ৪ এক্স র‍্যাম এবং ইউএফএস ২.২, যা ফোনটির পারফরম্যান্সকে আরও বাড়িয়ে দেবে। এই ফোনে দেওয়া হয়েছে শক্তিশালী ৪,২৫০ এমএইচের ব্যাটারি। হালকা ও পাতলা ফোন হিসেবে এটাই প্রথম যেখানে এত শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি সাপোর্ট করবে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং। 

এমআই ১১ লাইট স্মার্টফোনটি জ্যাজ ব্লু, স্ক্যানি কোরাল এবং ভিনিল ব্ল্যাক এ তিনটি রঙে পাওয়া যাবে। অচিরেই দেশের অথোরাইজড এমআই স্টোর, পার্টনার স্টোর ও রিটেইল চ্যানেলে পাওয়া যাবে ফোনটি। ফোনটির ৬ + ১২৮ জিবি ও ৮ + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য হবে যথাক্রমে ২৯ হাজার ৯৯৯ ও ৩১ হাজার ৯৯৯ টাকা। 

কৃত্রিম বুদ্ধিমত্তায় ১১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে রিলায়েন্স গ্রুপ

হেডফোনে বিষাক্ত রাসায়নিক, পুরুষ হয়ে যাবে মেয়েলি

ব্রাউজারে আর চলবে না মেসেঞ্জার, থাকবে না ডেস্কটপ অ্যাপও

বিশ্বজুড়ে বড় বিভ্রাটের পর স্বাভাবিক ইউটিউব, যে কারণ জানা গেল

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের কার্যক্রম বন্ধ ঘোষণা

ভাইরাস: সুপার মারণাস্ত্র হয়ে আবারও ফিরছে কি

বিজ্ঞান ও প্রযুক্তিতে ফেব্রুয়ারি

টিকটক: তথ্য নিচ্ছে অ্যাকাউন্ট ছাড়াই, বন্ধ করতে যা করবেন

হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করল রাশিয়া

ব্যক্তিগত তথ্য ফাঁস রোধে উন্নত এনক্রিপশন প্রযুক্তি আনছে গুগল