হোম > প্রযুক্তি

শিগগিরই বাজারে আসছে অপো এফ ২১ প্রো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমানে স্মার্টফোন শুধুমাত্র একটি ডিভাইস নয়, বরং এটি মানুষের নিত্য অনুষঙ্গে পরিণত হয়েছে। এ বিষয়টিকে মাথায় রেখে অপো খুব শিগগিরই দেশের বাজারে উন্মোচন করতে যাচ্ছে অসাধারণ ডিজাইন ও চোখ ধাঁধানো সান সেট অরেঞ্জ রঙের এফ ২১ প্রো।

এফ ২১ প্রো ডিভাইসটি প্রথম দেখাতেই যে কোনো ব্যক্তিরই মনোযোগ আকর্ষণ করবে। সেলফ-ডেভেলপড ফাইবার গ্লাস-লেদার ডিজাইন ও অরবিট লাইট ডিজাইনের মাধ্যমে তৈরি এ ডিভাইসটি নিশ্চিতভাবে মানুষের চোখকে ধাঁধিয়ে দেবে। স্প্লাইসড ক্যামেরা ডিজাইন এবং পাতলা ও হালকা বডি’র সমন্বয়ে তৈরি স্মার্ট ডিজাইনের এ ফোনটি দেখতে বেশ আকর্ষণীয়।

ডিভাইসটিতে আইএসও সার্টিফায়েড ফাইবার গ্লাস-লেদার ডিজাইন ও এর ‘ফ্রেমলেস ব্যাটারি কাভার’ থাকায় ফোনটিতে কোনো প্লাস্টিক মিড-ফ্রেম ব্যবহারের প্রয়োজন হয়নি। ফলে, ব্যবহারকারীরা পাবেন এজলেস পারফরমেন্স ও খুব সহজেই হাতে রেখে ফোনটি ব্যবহার করা যাবে। ডিভাইসটি পানিপ্রতিরোধক ও ওয়্যার রেজিস্ট্যান্ট।

সান সেট অরেঞ্জ রঙের ফোনটির পেছনে ম্যাট টেক্সচারড ঝলমলে কাভার আছে, যার ফলে ফোনটিতে কোনো আঁচড় লাগার সম্ভাবনা নেই এবং এর প্রিমিয়াম লুক বজায় থাকবে। বর্ণিল রং ও অত্যাধুনিক প্রযুক্তিতে উদ্বুদ্ধ হয়ে তৈরিকৃত এ ফোনটি ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় ভিন্নমাত্রা যোগ করবে।

আগামী ১০ এপ্রিল দেশের বাজারে উন্মোচিত হবে এ ফোনটি। বিস্তারিত জানতে চোখ রাখুন অপো’র সোশ্যাল মিডিয়া পেজে।-বিজ্ঞপ্তি

মহাকাশভিত্তিক জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা এসসিওর সদস্যপদ পেল বিএসসিএল

টিআরএনবির নতুন কমিটি গঠন, সভাপতি রবিন, সাধারণ সম্পাদক ফারুক

চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ

মোদির ভিডিও ব্লকের জেরে মেটা কর্মকর্তাদের তলব দিল্লির

কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেই করা যাবে অডিও-ভিডিও কল

আরও এক প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করেছিল ওপেনএআইয়ের এআই এজেন্ট

ইতিহাস গড়ে প্রথমবার ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হলো অ্যাপল

চীনের মানবসদৃশ রোবট আমদানিতে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের, অভিযোগ নিরাপত্তা ঝুঁকির

মোবাইল সেবা: বিটিআরসির গণশুনানিতে ২৯ হাজার অভিযোগ

স্টারলিংককে টেক্কা দিতে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন