হোম > প্রযুক্তি

দক্ষিণ কোরিয়ায় সংকটে গুগল ও অ্যাপল

অ্যাপ স্টোর ব্যবহারের ক্ষেত্রে সফটওয়্যার ডেভেলপারদের জন্য নিজেদের পেমেন্ট সিস্টেম বাধ্যতামূলক করেছে গুগল এবং অ্যাপল। এরপর থেকেই সমালোচনা শুরু হয় এ দুই টেক জায়ান্টকে নিয়ে। 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এ সংক্রান্ত আইন সংশোধন করতে গতকাল ভোট দিয়েছেন দক্ষিণ কোরিয়ার একটি পার্লামেন্টারি কমিটি। আইন সংশোধন হলে দেশটিতে সংকটে পড়বে গুগল এবং অ্যাপল। আগামী ৩০ আগস্ট ফল জানা যাবে। 

গত কয়েক দিন ধরেই দক্ষিণ কোরিয়ায় এমন আইন করার কথা বলা হচ্ছে। গত মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় অ্যাপল জানায়, এমন সিস্টেম বন্ধ করা হলে দেশটির সফটওয়্যার ডেভেলপাররা নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারেন। তাঁদের এ পেমেন্ট সিস্টেমে ঝুঁকি কম। বিশেষজ্ঞরাও এমন মন্তব্য করছেন। বিশ্লেষণ না করেই দ্রুত এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে গুগল। 

গুগল ও অ্যাপলের অ্যাপ স্টোর ব্যবহারের ক্ষেত্রে সফটওয়্যার ডেভেলপারদের সর্বোচ্চ ৩০ শতাংশ চার্জ কমিশন দিতে হয়। সেটি দিতে হয় এ দুই কোম্পানির নিজেদের বানানো সিস্টেমে। 

ফেসবুক, গুগল, টিকটকের ডিজিটাল বিজ্ঞাপন প্রচারে নিতে হবে নিবন্ধন, দিতে হবে কর

অবৈধ ভিওআইপি: অপারেটরদের জরিমানা ‘যথেষ্ট নয়’, ফৌজদারি তদন্তের দাবি

অবৈধ ভিওআইপিতে ৮৬৮২ সিম, চার মোবাইল অপারেটরকে জরিমানা ৮ কোটি ৬৮ লাখ

আবারও অবৈধ ভিওআইপিতে অভিযুক্ত গ্রামীণফোন, ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

ইন্টারনেট ছাড়াই বার্তা পাঠানোর অ্যাপ ‘বিটচ্যাট’ সরানোর নির্দেশ ভারতের

সোশ্যাল মিডিয়ায় ১৬ বছরের কম বয়সীদের পোস্ট ও মন্তব্য নিষিদ্ধ করছে ভিয়েতনাম

অনুমতি ছাড়া বই ব্যবহার: হ্যারি পটারের প্রকাশককে দেড় কোটি ডলার দিচ্ছে অ্যানথ্রোপিক

কোনো হ্যাকার নয়, সাইবার হামলা চালাল বিদ্রোহী এআই মডেল—উলফের সতর্কতা

‘নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা’, আরেক স্টার্টআপ হ্যাক করল এআই

ইউরোপের প্রথম দেশ হিসেবে অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল ফ্রান্স