হোম > খেলা > অন্য খেলা

যেখানে বোল্টের পাশে নোয়া লাইলস

ক্রীড়া ডেস্ক    

রেকর্ড গড়লেন লাইলস। ছবি: সংগৃহীত

১০০ মিটার স্প্রিন্টে উসাইন বোল্টের সেরা টাইমিং ৯.৫৮ সেকেন্ড, নোয়া লাইলসের ৯.৭৯ সেকেন্ড। আর ২০০ মিটারে দুজনের সেরা টাইমিং—১৯.১৯ ও ১৯.৩১ সেকেন্ড। টাইমিংয়ের পার্থক্য যতই থাকুক, একটা জায়গায় ঠিকই জ্যামাইকান কিংবদন্তি উসাইন বোল্টকে ছুঁয়ে ফেলেন যুক্তরাষ্ট্রের লাইলস। বোল্টের মতো লাইলসও বিশ্ব চ্যাম্পিয়নশিপের ২০০ মিটারে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হলেন। গতকাল টোকিওর ট্র্যাকে ২০০ মিটারে ১৯.৫২ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন লাইলস। লাইলসের সতীর্থ কেনি বেডনারেক ১৯.৫৮ সেকেন্ড টাইমিং নিয়ে জিতেছেন রুপা। আর ব্রোঞ্জ জিতেছেন জ্যামাইকার

ব্রায়ান লেভেল (১৯.৬৪ সেকেন্ড)। দৌড়ের শুরুটা ভালো হয়নি লাইলসের। এবারও ব্লক থেকে বের হয়েই লেভেলের পেছনে পড়ে যান। তবে শেষ দিকে গতি বাড়িয়ে সবার আগে ছুঁয়েছেন সমাপ্তিরেখা। টোকিও বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে ব্রোঞ্জ জিতেছিলেন লাইলস। তাই ২০০ মিটারে জিতলে তাঁর ‘স্প্রিন্ট ডাবল’ হলো না। এই কীর্তি গড়েছেন মেয়েদের বিভাগে মেলিসা জেফারসন-উডেন। ১০০ মিটারে সোনাজয়ী যুক্তরাষ্ট্রের এই নারী স্প্রিন্টার গতকাল মেয়েদের ২০০ মিটারে ২১.৬৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। ২০১৩ সালে জ্যামাইকান কিংবদন্তি শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসের পর প্রথম নারী হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্প্রিন্ট ডাবল’ জিতলেন জেফারসন উডেন।

পর্তুগাল-স্পেন হাইভোল্টেজ শেষ ষোলোর ম্যাচ কোথায় দেখবেন

ব্রাজিল কি পাবে শেষ আটের টিকিট

ফ্রান্সকে কি চমকে দিতে পারবে প্যারাগুয়ে

নকআউট পর্বে খেলতে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

রোনালদোরা কি পারবেন ক্রোয়েশিয়া-বাধা টপকে সামনে এগোতে

ইংল্যান্ড কি আজ অঘটনের শিকার হবে

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হচ্ছে, জানা যাবে আজ

শেষ বত্রিশের বাধা কি পেরোতে পারবে ব্রাজিল

তিনে তিন করার লক্ষ্যে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে নামছেন রোনালদোরা, খেলা দেখবেন কোথায়