হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপ প্রস্তুতি: চিলির বিপক্ষে রোনালদোর মিশ্র অভিজ্ঞতা

ক্রীড়া ডেস্ক    

বিরতির পর রোনালদোকে মাঠে নামাননি মার্তিনেস। ছবি: সংগৃহীত

শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে নামার অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো। তার আগে চিলির বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিলেন সিআরসেভেন। দলের ২-১ গোলের জয়ের দিনে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন না পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। মিশ্র এক অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে।

বিরতির পর ছয় ফুটবলারকে তুলে নেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেস। এই তালিকায় ছিল রোনালদোর নাম। সাম্প্রতিক সময়গুলোতে বেশ আলোচনায় ছিলেন তারকা ফরোয়ার্ড। শেষবারের মতো বিশ্বকাপে তাঁর কাছে ভক্তদের প্রত্যাশাও অনেক বেশি। কিন্তু চিলির বিপক্ষে ম্যাচে চেনা প্রভাব দেখাতে পারলেন না রোনালদো।

রোনালদোকে আক্রমণভাগের কেন্দ্রবিন্দুতে রেখেই একাদশ সাজিয়েছিলেন মার্তিনেস। দলের কিছু আক্রমণে ভূমিকা ছিল আল নাসর তারকার। আক্রমণে অংশ নিয়ে চিলির রক্ষণভাগের ওপর চাপ তৈরি করার চেষ্টা করেছেন। তবে প্রতিপক্ষের রক্ষণভাগের বাধায় খুব ভালো সুযোগ তৈরি করতে পারেননি তিনি। অবশ্য পর্তুগালের জয়ের অন্যতম কারিগর হতে পারতেন রোনালদো। প্রথমার্ধের একবার জালে বল পাঠিয়েছিলেন। কিন্তু এদিন ভাগ্য তাঁর সহায় হয়নি। অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি। তাই আর স্কোরশিটে নাম যোগ হয়নি রোনালদোর। এই ঘটনা ছাড়াও গোলের উদ্দেশে আরও কিছু শট নিয়েছিলেন রোনালদো। একবারও জালের ঠিকানায় বল পৌঁছাতে পারেননি। সতীর্থদের কোনো গোলেও সহায়তা করতে পারেননি তিনি। রোনালদো নিজেও সতীর্থদের কাছ থেকে গোল করার মতো তেমন পরিষ্কার সুযোগ পাননি।

প্রথমার্ধ শেষে আর মাঠে নামা হয়নি রোনালদোর। তাঁর বদলি হিসেবে গনসালো গেদেসকে নামান মার্তিনেস। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই উইঙ্গার। ৫৮ মিনিটে তাঁর গোলেই লিড পায় পর্তুগাল। ডি-বক্সে রুবেন নেভেসের কাছ থেকে বল পেয়ে অফসাইডের ফাঁদ ভেঙে ভেতরে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করে গেদেস। ৭৫ মিনিটে দ্বিতীয় গোলটা করেন ব্রুনো ফের্নান্দেস।

বিশ্বকাপের আগে চিলির বিপক্ষে ম্যাচটি রোনালদোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচ ফিটনেস ঝালিয়ে নেওয়া এবং ছন্দ ধরে রাখাই ছিল তাঁর প্রধান লক্ষ্য। গোল না পেলেও তাঁর উপস্থিতি প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করেছে—এটাই ছিল প্রথমার্ধে পর্তুগালের বড় পাওয়া। আগামী ১৭ জুন কঙ্গো ডিআরের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগালের আক্রমণের নেতৃত্বে আবারও দেখা যাবে তাঁকে।

কলসিন্দুরে ‘বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা’

বিশ্বকাপে সুযোগ না পাওয়া ফ্রান্সের তারকা ফুটবলার এখন হার্ভার্ডে

বিশ্বকাপে দেশমকে ‘বিদায়ী উপহার’ দিতে চায় ফ্রান্স

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে মেসি-স্কালোনির কী গোপন কথা হয়েছিল

বিশ্বকাপে সুযোগ না পেয়ে মা-বাবার কোলে মাথা রেখে কেঁদেছেন ব্রাজিলের ফুটবলার

প্রতিপক্ষের খেলোয়াড়কে ঘুষি মেরে বিপাকে রোনালদোর সতীর্থ

মেসিকে ছাড়া আর্জেন্টিনার শক্তি পরীক্ষা কেমন হলো

হঠাৎ বদলে যাওয়া ব্রাজিলকে নিয়ে আশা করা যেতেই পারে

জিতেও স্বস্তিতে নেই আর্জেন্টিনা

যুক্তরাষ্ট্রে হেনস্তার শিকার ইরাকের গোলমেশিন, বিমানবন্দরে আটকে ছিলেন ৭ ঘণ্টা