হোম > খেলা > ফুটবল

ফেডারেশন কাপ

শেষ মুহূর্তের গোলে হার এড়াল মোহামেডান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফেডারেশন কাপে কোনোরকমে হার এড়িয়েছে মোহামেডান। ছবি: ফাইল ছবি

মাসের পর মাস ধরে পারিশ্রমিক পাচ্ছেন না ফুটবলাররা। তাই ফেডারেশন কাপে মোহামেডান স্পোর্টিং ক্লাব মাঠে নামবে কি না তা নিয়ে ছিল সংশয়। সমর্থকদের কথা মাথায় রেখে আগের দিন সেই সংশয় দূর করেন সাদা-কালো মিডফিল্ডার মুজাফফর মুজাফফরভ। কিন্তু মোহামেডান ফিরতে পারেনি তাদের চেনা রূপে। শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে তারা।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ ‘বি’ গ্রুপের ম্যাচে ফর্টিসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মোহামেডান। পুলিশ এফসিকে হারিয়ে ফেডারেশন কাপ শুরুর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল ১১ বারের চ্যাম্পিয়নরা।

ম্যাচে ফর্টিস এগিয়ে যেতে সময় নিয়েছে ২৮ মিনিট। কর্নার থেকে আসা বল তিন হেডে জড়ায় জালে। শেষ হেডটি করে গোলের খাতায় নাম লেখান নাইজেরিয়ান ফরোয়ার্ড ওকাফোর ওনিয়াকাচি।

৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। ওমর বাবুর কাটব্যাক থেকে ওমর আব্দুল্লাহর শট ফিস্ট করে ফেরান মোহামেডান গোলরক্ষক সাকিব আল হাসান।

স্যামুয়েল বোয়াটেংয়ের গোলে শেষ দিকে সমতার স্বস্তি ফেরে মোহামেডানের ডাগআউটে। ৮৬ মিনিটে মুজাফ্ফর মুজাফফরভের নিচু কর্নারে বক্সের জটলার ভেতর থেকে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ঘানার এই ফরোয়ার্ড।

গ্রুপের অন্য ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়েছে পুলিশ এফসি। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলে অবশ্য শীর্ষেই আছে মোহামেডন। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পুলিশ।

ব্রাজিল দল তো দেখলেন, কেমন হবে আর্জেন্টিনা দল

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা কোচের বাড়তি সতর্কতা

নাটকীয়তার পর বাফুফে জানাল ফেডারেশন কাপ ফাইনাল হবে

সিলেটে বাংলাদেশ-পাকিস্তানের দুই রকমের অপেক্ষা

ফেডকাপ ফাইনাল বর্জন করল কিংস, মোহামেডানকে ট্রফি দেওয়ার অনুরোধ

বিশ্বকাপে নেইমার ব্রাজিলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তবে…

‘ড্যাডস আর্মি’র ভেলকি দেখার অপেক্ষা

বিশ্বকাপে ডাক পেয়েই পেলে-রোনালদোদের ক্লাবে নেইমার

নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল

মদরিচকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ক্রোয়েশিয়া