হোম > খেলা > ফুটবল

কিংসের প্রথম জয়, কিউবার অভিষেক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কিউবার ঘরোয়া ফুটবলে অভিষেকের ম্যাচে ২-১ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবল লিগে শুরুতে হোঁচট খেয়েছিল বসুন্ধরা কিংস। পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ড্র করে ২-২ ব্যবধানে। দ্বিতীয় রাউন্ডে এসে ঘুরে দাঁড়িয়েছে তারা। ফর্টিস এফসিকে ঘরের মাঠে হারিয়েছে ২-১ ব্যবধানে। এই ম্যাচ দিয়ে ঘরোয়া ফুটবলে অভিষেক হয়েছে কিউবা মিচেলের।

বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকেরা। মাঝমাঠ থেকে বক্সে লম্বা ক্রস বাড়িয়েছিলেন রাফায়েল অগুস্তো। ফাঁকায় থাকা দরিয়েলতন যেন এমন একটি বলের জন্যই অপেক্ষা করছিলেন। দুর্দান্ত এক হেডে জাল কাঁপান তিনি। হতভম্ব হয়ে পড়েন ফর্টিসের নেপালি গোলকিপার সুজান পেরেরা।

২০ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের দূরপাল্লার শট খুঁজে পায়নি লক্ষ্য। এরপর ঝামেলায় পড়ে কিংস। ২৯ মিনিটে অস্বস্তি বোধ করতে থাকেন দলের তারকা ফরোয়ার্ড রাকিব। কোচ মারিও গোমেসও তাই কোনো ঝুঁকি নেননি। রাকিবকে তুলে নিয়ে মাঠে নামান মজিবুর রহমান জনিকে।

দ্বিতীয়ার্ধে ফর্টিসের ওপর চাপ বাড়ায় কিংস। ৫২ মিনিটে রাফায়েলের পাস ধরে বাঁ প্রান্ত দিয়ে একজনকে কাটিয়ে বক্সে ঢুকে ক্রস বাড়ান ফাহিম। কিন্তু গোলমুখ থেকে দরিয়েলতনের শট আটকে দেন সুজান। ৬০ মিনিটে অবশ্য সফল হননি ফর্টিস গোলরক্ষক। জনির পাসের দরিয়েলতন টোকা দিলে চলে যায় পেছনে থাকা ফাহিমের কাছে। ফাঁকায় থাকা ফাহিমের জাল খুঁজে নিতে কোনো অসুবিধা হয়নি।

দুই গোলে এগিয়ে যাওয়ার পর ৭১ মিনিটে কিউবাকে মাঠে নামান কোচ। চ্যালেঞ্জ লিগের প্লে অফ ম্যাচে কিংসের জার্সিতে অভিষেক হলেও ফুটবল লিগে এটি তাঁর প্রথম ম্যাচ। ৭৯ মিনিটে গোলের খুব কাছাকাছিই ছিলেন তিনি। বক্সের কিছুটা বাইরে থেকে নেওয়া তাঁর শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন সুজান।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান কমায় ফর্টিস। গোলটি আসে অনিকাচি ওকাফোরের গোল থেকে। দিনের অপর ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারায় পিডব্লিউডি। একমাত্র গোলটি করেন আকোবির তুরায়েব।লাল কার্ড দেখেছেন আরামবাগের ম্যানেজার মজিবর রহমান।

চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব খেলতে কাল কুয়েতে যাবে কিংস। প্রথম ম্যাচে ২৫ অক্টোবর ওমানের আল-সিবের মুখোমুখি হবে তারা।

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা

ইতিহাস গড়ার নারী এশিয়ান কাপে কঠিন যে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

বাংলাদেশ কি দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি

কোচ বিদায়ে ইউনাইটেডের গচ্চা ৬১৫ কোটি টাকা

শেষ ষোলোতে রিয়ালের সামনে ‘পুরোনো দুশমন’