হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল ফ্রান্স

ক্রীড়া ডেস্ক    

অন্তত নয় মাস মাঠের বাইরে থাকতে হবে একিতিকেকে। ছবি: সংগৃহীত

পিএসজির বিপক্ষে চোট পেয়ে যখন মাঠ ছাড়ছিলেন, তখনই বোঝা যাচ্ছিল বাজে কিছু অপেক্ষা করছে হুগো একিতিকের জন্য। শেষ পর্যন্ত হলো তা-ই। চোটের কারণে এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন লিভারপুলের এই ফরাসি ফরোয়ার্ড।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির কাছে ২-০ গোলে হারায় দ্বিতীয় লেগে অন্তত ৩ গোলের ব্যবধানে জিততে হতো লিভারপুলকে। এমন সমীকরণে এই যাত্রাতেও সমান ব্যবধানে হেরেছে মার্সিসাইডের ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে হেরে শেষ আট থেকে বিদায় নিল লিভারপুল। অ্যানফিল্ডে হেরে যাওয়া ম্যাচের শুরুতেই ধাক্কা খায় আর্নে স্লটের দল। চোট পেয়ে ম্যাচের ২২তম মিনিটে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন একিতিকে। এ সময় কাঁদতে দেখা যায় তাঁকে।

ইএসপিএন জানিয়েছে, একিতিকের একিলিস টেন্ডন ছিঁড়ে গেছে। সুস্থ হয়ে মাঠে ফিরতে কমপক্ষে ৯ মাস সময় লাগবে তাঁর। অর্থাৎ নিশ্চিতভাবেই বিশ্বকাপে খেলা হচ্ছে না একিতিকের। ম্যাচের পর তাঁকে নিয়ে শঙ্কার কথা শুনিয়েছেন লিভারপুলের কোচ স্লট।

স্লট বলেন, ‘একিতিকেকে খুবই খারাপ অবস্থায় দেখেছি। তবে ঠিক কতটা গুরুতর তা বলা কঠিন। এটা ভালো দেখাচ্ছে না, তা স্পষ্টই বুঝতে পারছি। আমি তাকে ম্যাচের বিরতিতে দেখিনি। ম্যাচ শেষে সে বাড়ি চলে গেছে। এখনো তার সঙ্গে কথা হয়নি।’

দুর্দান্ত ছন্দে ছিলেন একিতিকে। গত গ্রীষ্মে তাঁকে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে ৬৯ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ায় লিভারপুল। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৭টি গোলের পাশাপাশি ছয়টি অ্যাসিস্ট করেছেন একিতিকে। বিশ্বকাপের আগে তাঁর পারফরম্যান্সে বড় স্বপ্নই বুনছিল ফ্রান্স। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে এমবাপ্পের সঙ্গে একিতিকের জুটিতে আক্রমণভাগে দারুণ কিছু দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। কিন্তু চোট সব শেষ করে দিল।

হঠাৎ কেন ‘আন্দোলনে’ আবাহনী-মোহামেডানের ফুটবলাররা

ভক্তের ওপর কেন মেজাজ হারালেন নেইমার

রিয়ালের বিরল রেকর্ডে এবার ভাগ বসাতে চায় পিএসজি

হারের পর রেফারির বিরুদ্ধে ডাকাতির অভিযোগ বার্সেলোনার

পরের চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বার্সা

হঠাৎ পদত্যাগ করলেন মেসিদের কোচ

ফেডারেশন কাপে ব্রাদার্স যেন অন্য এক দল

নতুন ঠিকানা পেলেন কাজী তারিক, কোন ক্লাব

এমন আয়োজন দেখলে খুশিই হতেন ম্যারাডোনা

অবহেলার কারণে ম্যারাডোনার মৃত্যু: নতুন করে বিচারপ্রক্রিয়া শুরু