হোম > খেলা > ফুটবল

সুয়ারেসের ঐতিহাসিক হ্যাটট্রিক 

স্প্যানিশ ক্রীড়া মাধ্যম বিসকারের শিরোনামটা অনুবাদ করলে দাঁড়ায় এমন—‘৫ মিনিটে লুইস সুয়ারেসের ঐতিহাসিক হ্যাটট্রিক।’ শিরোনামে ৫ মিনিট লেখা হলেও আদতে সময় লাগল কিন্তু ৫ মিনিট ২৫ সেকেন্ড। ম্যাচের ৪০ মিনিট ০৮ সেকেন্ড থেকে ৪৫ মিনিট ৩৩ সেকেন্ড—এই সময়ের মধ্যেই করলেন তিন গোল। 

সেটিও সাবেক ক্লাব গ্রানাদা বিপক্ষে। কলম্বিয়ান ফরোয়ার্ড সুয়ারেসের এমন দুর্দান্ত নৈপুণ্যেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি আলমেরিয়া। ঘরের মাঠে লা লিগার ম্যাচটি তারা ড্র করেছে ৩-৩ গোলে। বিরতির পর তিনটি গোলই শোধ দেয় তারা। ৮৬ মিনিটে গ্রানাদার তৃতীয় গোলটি করে এমন রোমাঞ্চকর ম্যাচটিতে কাউকে পয়েন্ট হারাতে দেননি মির্তো উজুনি। 

তার আগে আন্দালুসিয়ান ডার্বিতে প্রথমার্ধে সুয়ারেস ও লার্গি রামাজানি জুটিতে বড় জয়ের স্বপ্ন দেখছিল আলমেরিয়া। এ মৌসুমে মার্শেই থেকে স্পেনে আসা ২৫ বছর বয়সী সুয়ারেস তিনটি গোলই করেছেন রামাজানির অ্যাসিস্ট থেকে। 

সুয়ারেসের পেশাদারি ক্যারিয়ারে এটি প্রথম হ্যাটট্রিক। তবে লা লিগায় সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিকের রেকর্ডটি সামান্যর জন্য ভাঙতে পারেননি তিনি। ২০১৭ সালে ৪ মিনিট ৪৫ সেকেন্ড নিয়ে এই কীর্তিটি গড়েন আতলাতিকো মাদ্রিদের সাবেক স্ট্রাইকার কেভিন গ্যামারিও।

জাঁকালো অনুষ্ঠান করতে গিয়ে ফিফা নিজেই ফুটবলের নিয়ম ভাঙছে

লাখের বেশি হেডই বিশ্বকাপজয়ী ফুটবলারের মৃত্যুর কারণ

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের বিস্ফোরক পোস্ট

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার দুই সমর্থক গোষ্ঠীর সংঘর্ষ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে লড়াইটা মেসি-কেইনেরও

‘আর্জেন্টিনার যে ভাইয়েরা মারা গেছেন, ইংল্যান্ড ম্যাচ দেখলে তাঁদের কথা মনে পড়ে’

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নির্ধারিত সময়ে শুরু হবে তো

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা, গ্রেপ্তার ১৬০

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে মেসির ‘সৌভাগ্যের’ রেফারি, চলছে বিতর্কের ঝড়

যে একাদশ নিয়ে ইংলিশ পরীক্ষায় নামছে আর্জেন্টিনা