হোম > খেলা > ফুটবল

জর্জিয়ার প্রেসিডেন্ট হলেন ম্যানচেস্টার সিটির সাবেক স্ট্রাইকার

ক্রীড়া ডেস্ক    

মিখাইল কাভেলাশভিলি। ছবি: এএফপি

ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার মিখাইল কাভেলাশভিলিকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে জর্জিয়ার বিতর্কিত সংসদ। দেশটির শহর থেকে শহরে ছড়িয়ে পড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিরোধী প্রতিবাদের ১৭ দিন পর এই দায়িত্ব পেলেন তিনি।

৫৩ বছর বয়সী কাভেলাশভিলি ছিলেন ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম পার্টির সাবেক সাংসদ। প্রেসিডেন্ট পদের জন্য তিনিই ছিলেন একমাত্র প্রার্থী। আজ শনিবার জর্জিয়ার ইলেক্টোরাল কলেজ ভোটে ২২৫ সদস্যের মধ্যে ২২৪ জন ভোট দিয়েছেন তাঁকে। ভোটের আগে আজ স্থানীয় সময় সকালে সংসদের বাইরে বিশাল জন সমাগম ঘটে।

চারটি প্রধান বিরোধী দল কাভেলাশভিলিকে প্রত্যাখ্যান করেছে এবং অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপি হয়েছে জানিয়ে দিয়ে সংসদ বর্জন করেছে। আর জর্জিয়ার বিদায়ী পশ্চিমাপন্থী প্রেসিডেন্ট সালোম জোরাবিচভিলি প্রতারণার অভিযোগ তোলে নিন্দা জানিয়েছেন কাভেলাশভিলির নির্বাচনকে।

আর বর্তমান প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে জর্জিয়ার স্বার্থের ক্ষতির অভিযোগ তুলেছেন জোরাবিচভিলির ওপর। তাঁর জোর দাবি, ২৯ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ার পর জোরাবিচভিলিকে অবসর নিতে হবে। এ নিয়ে গতকাল তিনি বলেছেন, ‘আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেশ শক্তিশালী, সুতরাং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের কোনো অসুবিধা হবে না।’

১৯৮৮ সালে ঘরোয়া এক ক্লাবের হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু কাভেলাশভিলির। ১৯৯৫-৯৭ পর্যন্ত তিনি খেলেছেন সিটির জার্সিতে। ২০০৬ সালে সুইস ক্লাব বাসেলের হয়ে ক্যারিয়ারের ইতি টানেন এই স্ট্রাইকার। জর্জিয়ার হয়ে ১৯৯১-২০০২ পর্যন্ত ৪৬ ম্যাচ খেলে ৯ গোল করেছেন তিনি।

এবারও আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কেমন, যা বললেন দি মারিয়া

‘বিশ্বকাপ শুরুর আগেই ফিট ইয়ামালকে পাবে স্পেন’

বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কি মাঠে বসে দেখবেন দি মারিয়া

বিশ্বকাপে স্টেডিয়ামে নিষিদ্ধ পানির বোতল

আর্জেন্টিনাকে বিশেষ সতর্কবার্তা দিল আলজেরিয়া

ফ্রান্সই বিশ্বকাপের সবচেয়ে দামি দল

বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন দিতে সাইকেলেই পাড়ি দিয়েছেন ১৭ হাজার কিলোমিটার

সান মারিনোকে হালকাভাবে দেখছেন না হামজা

শিউলির প্রয়াত মাকে জয় উৎসর্গ করলেন ঋতুপর্ণা

শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ