হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনা বধের সেই কোচকে নিল তিউনিসিয়া

ক্রীড়া ডেস্ক    

রেনার্ডের অধীনে ২০২২ বিশ্বকাপে মেসিদের হারিয়েছিল সৌদি আরব। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর বড় সিদ্ধান্ত নিয়েছে তিউনিসিয়া। সুইডেনের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হারের একদিনের মধ্যেই প্রধান কোচ সাবরি লামুচিকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ ফরাসি কোচ হার্ভে রেনার্ডকে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, তিউনিসিয়ান ফুটবল ফেডারেশন (এফটিএফ) মঙ্গলবার রেনার্ডের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। গ্রুপ পর্বে জাপান ও নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে দলের দায়িত্ব নেবেন তিনি।

চলতি বছরের জানুয়ারিতে তিউনিসিয়ার কোচ হয়েছিলেন লামুচি। ২০২৮ সাল পর্যন্ত তাঁর চুক্তি থাকলেও বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারের পর আর অপেক্ষা করেনি ফেডারেশন। এর ফলে উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে দায়িত্ব হারানো প্রথম কোচ হলেন লামুচি।

তিউনিসিয়ার নতুন কোচ হিসেবে রেনার্ডের নাম বেছে নেওয়ার পেছনে রয়েছে তাঁর সমৃদ্ধ আন্তর্জাতিক অভিজ্ঞতা। আফ্রিকান ফুটবলের অন্যতম সফল এই কোচ ২০১২ সালে জাম্বিয়া এবং ২০১৫ সালে আইভরি কোস্টকে আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জিতিয়েছেন। আফ্রিকার ফুটবল ইতিহাসে তিনিই প্রথম কোচ, যিনি দুটি ভিন্ন দেশকে এই ট্রফি জেতানোর কীর্তি গড়েছেন।

বিশ্বমঞ্চেও উল্লেখযোগ্য সাফল্য রয়েছে রেনার্ডের। ২০২২ কাতার বিশ্বকাপে তাঁর অধীনেই গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়েছিল সৌদি আরব। পরবর্তী ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা। সৌদি আরব ছাড়াও ফ্রান্স নারী দল, মরক্কোসহ বেশ কয়েকটি জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন রেনার্ড।

২০১৮ বিশ্বকাপে রেনার্ডের নেতৃত্বে ২০ বছর পর বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল মরক্কো। কঠিন গ্রুপে পড়েও দলটির লড়াকু পারফরম্যান্স আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছিল। রেনার্ডের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো শুরুতেই হারা তিউনিসিয়াকে বিশ্বকাপের পরবর্তী পর্বে নিয়ে যাওয়া। নকআউট পর্বে ওঠার আশা টিকিয়ে রাখতে হলে ২০ জুন জাপান এবং ২৫ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো কিছু করতেই হবে আফ্রিকার প্রতিনিধিদের।

বিশ্বকাপে আজ তারকাদের মেলা

বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে মেসির বিশেষ বার্তা

বিশ্বকাপে ৬৮ বছর পর ঘটল এমন ঘটনা

বিশ্বকাপের মাঝপথে নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

প্রতিশোধে চোখ নেই ফ্রান্সের

শিরোপা ধরে রাখার অভিযানে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

‘আমরা আর্জেন্টাইনরা বিশ্বচ্যাম্পিয়ন, সবাই আমাদের হারাতে চায়’

মেসিদের সামনে মরুর শিয়াল

দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

আর্জেন্টাইনদের হৃদয়ে বাংলাদেশ