হোম > খেলা > ফুটবল

ভারতকে হারিয়ে সাফ শুরুর আশা বাংলাদেশের  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিরোপাজয়ের লক্ষ্য নিয়ে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভুটানে যাচ্ছে বাংলাদেশ। থিম্পুর উদ্দেশে আজ সকাল ৯টা ১০ মিনিটে দেশ ছাড়ার কথা যুব ফুটবলারদের।

বয়সভিত্তিক এই সাফে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। যেখানে তাদের সঙ্গী ভারত ও মালদ্বীপ। ২০ সেপ্টেম্বর বাংলাদেশ দলের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ ভারত। ভুটানের উদ্দেশে রওনা দেওয়ার আগের দিন ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ও কোচ সাইফুল বারী টিটু।

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটি হওয়ায় জয়ের ওপর গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক নাজমুল। এই ভারতের কাছে হেরেই গতবার অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিদায় নিয়েছিল বাংলাদেশ; হয়েছিল শিরোপাবঞ্চিত। নাজমুল বললেন, ‘অনূর্ধ্ব-১৬ সাফে ভারতের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয়েছিলাম। এবার আমরা নিজেদের শক্তি-দুর্বলতা নিয়ে কাজ করেছি। প্রথম ম্যাচ যেহেতু ভারতের বিপক্ষে, আমরা ওই ম্যাচটা ভালো করলে এগিয়ে থাকব। মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ আমাদের। প্রথম ম্যাচ জিতলে শেষ চারের পথে এগিয়ে যাব আমরা।’

সমুদ্র সমতল থেকে থিম্পুর উচ্চতা অনেক বেশি হওয়ায় স্থানীয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার খুব একটা সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। তা ছাড়া, ভারতের সঙ্গে এক দিন বিরতি দিয়েই আবার মালদ্বীপের সঙ্গে ম্যাচ। গ্রুপের দুটি ম্যাচই খুব কম সময়ের মধ্যে হওয়ায় শারীরিক ফিটনেসের ওপর গুরুত্ব দিচ্ছেন কোচ সাইফুল বারী টিটু।

মোট ৭টি দল অংশ নিচ্ছে এবারের অনূর্ধ্ব-১৭ সাফে। অন্য চারটি দল হলো—ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

কেপ ভার্দের বিপক্ষে ওই উদযাপনের ব্যাখ্যা দিলেন মেসি

আর্জেন্টিনার বিপক্ষে এক ড্রিবলেই রোনালদোকে ছাড়িয়ে গেলেন ভোজিনিয়া

মিসর ম্যাচের আগে একটা ‘ঘাটতি’ নিয়ে চিন্তায় আর্জেন্টিনার কোচ

ব্রাজিলের কোচ বললেন, আমাকে বিচার করার যোগ্যতা কারও নেই

নরওয়ে ম্যাচের আগে ধাক্কা খেল ব্রাজিল

অথচ ফুটবলটাই ছাড়তে চেয়েছিলেন আর্জেন্টিনার জয়ের নায়ক

ফ্রান্সের সামনে জায়ান্ট কিলার প্যারাগুয়ে

ইতিহাসের স্বপ্ন কানাডার, অভিজ্ঞতার বাজি মরক্কোর

আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দের প্রশংসায় কিংবদন্তিরা

ইংল্যান্ডের ফুটবলারদের ‘ভায়াগ্রা’ ব্যবহারের অনুমতি দেওয়ার কারণ কী