হোম > খেলা > ফুটবল

শেষ ম্যাচে দুই দলের হয়েই খেলেছিলেন পেলে

ফুটবল রাজা পেলের শেষ ম্যাচ ছিল বিস্ময়ের মতো। সেই ম্যাচে দুই দলের জার্সি গায়ে খেলেছেন তিনি। পেলে যে কী কারণে সেরা, শেষ ম্যাচে প্রমাণ দেন আরও একবার। নিজের দীর্ঘদিনের ক্লাব সান্তোস এবং পরবর্তী ক্লাব নিউ ইয়র্ক কসমসের মধ্যে প্রদর্শনী ম্যাচই ছিল পেলের শেষ ম্যাচ।

পেলেকে ভিন্ন আয়োজনে বিদায় দেওয়ার জন্য আমেরিকার নিউ জার্সি প্রদেশের ইস্ট রাদারফোর্ড শহরে এই ম্যাচের আয়োজন করে সান্তোস ও কসমস। ১৯৭৭ সালের সেই ম্যাচে কসমসের হয়ে প্রথমার্ধ এবং সান্তোসের হয়ে দ্বিতীয়ার্ধ খেলেন এই কিংবদন্তি।

সেই ম্যাচে সান্তোসকে ২-১ ব্যবধানে হারায় কসমস। শুরুতে গোল করে এগিয়ে যায় সান্তোস। প্রথমার্ধের শেষ দিকে ৩০ গজ দূর থেকে ফ্রি কিকে দারুণ এক গোল করে কসমসকে সমতায় ফেরান পেলে। দ্বিতীয়ার্ধে পেলে সান্তোসের জার্সি পরে মাঠে নামেন।

অন্য দিকে পেলের বদলি হিসেবে কসমসের হয়ে খেলেন র‍্যামন মিফলিন। পেরুর এই মিডফিল্ডারই ম্যাচের ব্যবধান গড়ে দেন। তাঁর গোলেই কসমস ২-১ গোলে জয় পায়।

১৯৫৬-১৯৭৪ পর্যন্ত ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব সান্তোসের হয়ে খেলেছিলেন পেলে। এই ক্লাবের হয়ে ৬৩৬ ম্যাচে করেছেন ৬১৮ গোল। ১৯৭৫ সালে তখনকার সময়ে রেকর্ড ১৪ লাখ মার্কিন ডলারে কসমস পেলেকে সই করায়। আমেরিকান ক্লাবটির হয়ে ১১১ ম্যাচে তাঁর ৬৫ গোল।

বিয়েতে গিয়ে খোয়ালেন পাসপোর্ট, বিশ্বকাপের আগে বিপাকে সৌদি ডিফেন্ডার

হামজার পর প্রিমিয়ার লিগের ক্লাবের আরেক ফুটবলারকে পাচ্ছে বাংলাদেশ

‘আর্জেন্টিনা সব সময় চ্যাম্পিয়ন হতে চায়, আলাদা কোনো লক্ষ্য থাকে না’

অতিরিক্ত চাপে ক্লান্ত মেসির পেশি

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ঘাঁটি কোথায়, কী কী সুবিধা আছে সেখানে

বাংলাদেশ ম্যাচের আগে ভারতের কাছে উড়ে গেল মালদ্বীপ

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ইয়ামাল, স্পেনের বিশ্বকাপ দলে আছেন কারা

যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন অ্যানফিল্ডে

সান মারিনোতে হামজা-জামালদের প্রত্যাশা অনেক বেশি

ইতিহাস গড়ে চ্যাম্পিয়নস লিগে কোমো, আর কারা খেলবে এই টুর্নামেন্টে