হোম > খেলা > ফুটবল

মেসি বিশ্বকাপে প্রথম হারের দেখা পাবেন, দাবি এই প্রেসিডেন্টের

ক্রীড়া ডেস্ক    

আর্জেন্টিনার ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন রামোস হোর্তা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেরা ৩২-এ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ শক্তির বিচারে পিছিয়ে থাকা কেপ ভার্দে। ম্যাচটিতে কাগজে-কলমে বেশ এগিয়ে লিওনেল স্কালোনির দল। তবে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল রামোস-হোর্তার দাবি, কেপ ভার্দের কাছে হেরে যাবে আর্জেন্টিনা। এমনটাই বলা হয়েছে টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে।

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ সামনে রেখে রামোস-হোর্তা বলেন, ‘মেসি বিশ্বকাপে তাঁর প্রথম হারের স্বাদ পাবেন। কেপ ভার্দের ফুটবলারদের সামলাতে পারবে না আর্জেন্টিনা।’

শুধু ভবিষ্যদ্বাণী করেই থেমে থাকেননি রামোস-হোর্তা। কেন কেপ ভার্দেকে তিনি এগিয়ে রাখছেন, সেটিও ব্যাখ্যা করেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট।

নিজের যুক্তি দিতে গিয়ে রামোস-হোর্তা বলেন, ‘কেপ ভার্দের মানুষের শারীরিক ও মানসিক গঠন অতুলনীয়। এর পেছনে রয়েছে তাদের কঠোর খাদ্যাভ্যাস। তারা ‘কাচুপা’ খায়, যা ভুট্টা, শিম, বিভিন্ন ধরনের মাংস এবং আরও নানা প্রোটিনসমৃদ্ধ উপাদানের মিশ্রণে তৈরি। কঠিন প্রকৃতির প্রতিকূলতার মধ্য দিয়ে তারা এমন এক অসাধারণ সহনশীলতা গড়ে তুলেছে, যা অন্যদের থেকে আলাদা।’

শারীরিক সক্ষমতার পাশাপাশি কেপ ভার্দের খেলোয়াড়দের আধ্যাত্মিক শক্তির কথাও উল্লেখ করেন রামোস-হোর্তা, ‘কেপ ভার্দের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ। তাদের বিশ্বাস, ক্যাথলিক ধর্ম ও আফ্রিকান আধ্যাত্মিক ঐতিহ্যের সমন্বয়ে গড়ে ওঠা এক অনন্য সাংস্কৃতিক পরিচয় থেকে এসেছে। সব দেবতার আশীর্বাদ তাদের সঙ্গে রয়েছে।’

সবকিছু মিলিয়ে আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের ওপর যথেষ্ট আস্থা আছে রামোস-হোর্তার, ‘কেপ ভার্দে জাতীয় দলকে কে বিশ্বাস করেনি? বরং প্রশ্ন হওয়া উচিত, কে বিশ্বাস করেছিল? আমি বিশ্বাস করেছিলাম, এখনো করি। কেপ ভার্দে এরই মধ্যে জিতে গেছে।’

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের এই মন্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে হাস্যরসও তৈরি হয়েছে।

শুধু ব্রাজিল নয়, নরওয়ের কাছে আর্জেন্টিনাও ‘অসহায়’

‘এবার আমরা বিশ্বকাপ জিতব’

কেপ ভার্দের বিপক্ষে কোন জার্সি পরে খেলবে আর্জেন্টিনা

বিশ্বকাপ থেকে বাদ পড়ে পদত্যাগ জার্মানিকে হারানো সেই কোচের

বিশ্বকাপে জয় উদ্‌যাপন করতে গিয়ে প্রাণহানি

বিশেষ মাইলফলকের অপেক্ষায় আর্জেন্টিনার কোচ

নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু

দর্শকদের কথা ভেবে ফিফার সঙ্গে কথা বলছে আর্জেন্টিনা

বিদায়বেলায় একরাশ হতাশা প্রকাশ করলেন উরুগুয়ের কোচ

জার্মানিকে হারিয়ে দেওয়া প্যারাগুয়েকে নিয়ে এখন চিন্তায় ফ্রান্স