হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপে না হেরে রেকর্ডে নাম লেখালেন কাসেমিরো

ক্রীড়া ডেস্ক    

কাসেমিরোর হেডে আসে ব্রাজিলের সমতাসূচক গোল। ছবি: এএফপি

জাপানের বিপক্ষে ঘুরে দাঁড়ানো ২-১ গোলের জয়ে শুধু গাব্রিয়েল মার্তিনেল্লি নন, আলোচনার কেন্দ্রে আছেন কাসেমিরো। গোল করে দলকে সমতায় ফেরানোর পাশাপাশি তিনি ছুঁয়ে ফেলেছেন বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য রেকর্ড। এখন পর্যন্ত বিশ্বকাপে ১২টি ম্যাচ খেলে একটিতেও হারের মুখ না দেখা কাসেমিরো নাম লিখিয়েছেন কিংবদন্তি ব্রাজিলিয়ান মারিও জাগালোর পাশে।

ম্যাচ শেষে নিজের মানসিক শক্তি ও জয়ের রহস্য নিয়ে কাসেমিরো বলেন, ‘ম্যাচের নিয়ন্ত্রণ পুরো সময় আমাদের হাতেই ছিল। প্রথমার্ধে আমরা প্রতিপক্ষের বক্সে খুব একটা পৌঁছাতে পারছিলাম না, তবে বলের দখল আমাদের কাছেই ছিল। দ্বিতীয়ার্ধে কোচ আমাদের মূলত শান্ত থাকার পরামর্শ দেন। তিনি বলেছিলেন, আমরাই ম্যাচে আধিপত্য বিস্তার করছি এবং চাপ যেহেতু বেশি, তাই সুযোগ আসবেই। আমরা সেই ধৈর্য ধরে রেখেছিলাম এবং শেষ পর্যন্ত সফল হয়েছি।’

জাপানের রক্ষণাত্মক কৌশল নিয়ে এই অভিজ্ঞ মিডফিল্ডার বলেন, ‘প্রতিপক্ষ একদম নিচ থেকে রক্ষণভাগ সামলাচ্ছিল (লো-ব্লক)। আমরা বল নিয়ে দারুণভাবে ঘুরিয়ে ফিরিয়ে খেলছিলাম, তবে বক্সের কাছাকাছি পৌঁছাতে না পারায় দূর থেকে শট নিতে হচ্ছিল। বিরতির পর কোচের পরামর্শ মেনে আমরা শান্ত থেকেছি এবং পরিস্থিতির সাথে খাপ খাইয়ে ম্যাচটি নিজেদের দিকে ঘুরিয়ে নিতে পেরেছি। আমার মনে হয়, এই জয়ের জন্য দলের প্রত্যেকেই প্রশংসার দাবিদার।’

২০১৮, ২০২২ এবং ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলে অপরাজিত থাকা কাসেমিরো এখন সেই এলিট ক্লাবের সদস্য, যেখানে রয়েছেন হুলিও ওলার্তিকলচিয়া, মেমফিস ডিপাই ও ডালি ব্লিন্ডের মতো তারকারা। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে ব্রাজিলের হারের ম্যাচে খেলেছিলেন কাসেমিরো। তবে টাইব্রেকারে ফল নির্ধারণ হওয়ায় ১–১ গোলের ড্র হিসেবেই তা ইতিহাসের খাতায় যোগ করা হয়েছে। তাই কাসেমিরো অপরাজিত থাকার পথে কোনো বাধা হয়নি তা।। আগামী রোববার শেষ ষোলোর ম্যাচে মাঠে নামলেই এই চারজনকে ছাড়িয়ে বিশ্বকাপে না হেরে সবচেয়ে বেশি ম্যাচ খেলার একক রেকর্ডের হাতছানি থাকছে কাসেমিরোর সামনে।

ব্রাজিল হারবে বলে ভবিষ্যদ্বাণী করা সেই জার্মান গুরুকে নেইমারের খোঁচা

এমবাপ্পেদের এই ফ্রান্সের সঙ্গে কি পারবে সুইডেন

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

কানাডার নায়ক এক ‘ফ্যামিলি ম্যান’

শেষ ষোলোয় উঠে ব্রাজিলের নতুন রেকর্ড, প্রতিপক্ষ হবে কারা

ইতিহাস গড়ার পর মার্তিনেল্লি বললেন, ‘ব্রাজিল কখনো হাল ছাড়ে না’

চোখে রক্ত নিয়ে ব্রাজিলকে জিতিয়েছেন মার্তিনেল্লি

নেইমার কেন খেলেননি, জবাব দিলেন কোচ

শেষ মুহূর্তের গোলে ঘুরে দাঁড়ানো জয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে ব্রাজিলের সমতা