হোম > খেলা > ফুটবল

নকআউটে ‘প্রিয় শিকারের’ বিপক্ষে কি জ্বলে উঠবেন নেইমার

ক্রীড়া ডেস্ক    

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতে প্রত্যাবর্তন হয়েছে নেইমারের। এবার জাপানের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় এই ফরোয়ার্ড। ছবি: সংগৃহীত

‘এফ’ গ্রুপের সব ম্যাচ শেষ হওয়ার পরই বিশ্বকাপে ব্রাজিলের নকআউটের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। রাউন্ড অব সিক্সটিনে ওঠার মিশনে জাপানকে পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। নকআউট পর্বের এই লড়াইয়ের আগে পরিসংখ্যান অবশ্য স্বস্তিই দিচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এর কারণ নেইমার।

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন জাপানের বিপক্ষেই। দেশের হয়ে খেলতে নেমে ৭৯ বার জালের দেখা পেয়েছেন এই ফরোয়ার্ড। এর মধ্যে জাপানের বিপক্ষেই করেছেন সর্বোচ্চ ৯ গোল। পাঁচবার এশিয়ার দলটির বিপক্ষে মাঠে নেমেছেন—চারটি প্রীতি ম্যাচ এবং একটি কনফেডারেশনস কাপের ম্যাচ। জাপানের বিপক্ষে ২০১২ সালে দুটি, ২০১৩ সালে একটি, ২০১৪ সালে চারটি, ২০১৭ সালে একটি এবং ২০২২ সালে আরেকটি গোল করেছিলেন নেইমার।

বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডকে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটের টিকিট কেটেছে ব্রাজিল। অন্যদিকে ‘এফ’ গ্রুপে সুইডেনের সঙ্গে ড্র করে রানার্সআপ হয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে জাপান। দুই দলের মধ্যকার নকআউট ম্যাচটি হবে আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায়; ভেন্যু হিউস্টন স্টেডিয়াম।

ব্রাজিলের হয়ে নেইমারের সবচেয়ে বেশি গোল করা প্রতিপক্ষের তালিকায় জাপানের পরেই রয়েছে পেরু, যাদের বিপক্ষে করেছেন ৬ গোল। এরপর যুক্তরাষ্ট্র ও বলিভিয়ার বিপক্ষে করেছেন সমান ৫টি করে গোল। কলম্বিয়া, দক্ষিণ কোরিয়া, ক্রোয়েশিয়া ও ইকুয়েডরের বিপক্ষে রয়েছে ৪টি করে গোল। দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, চীন ও উরুগুয়ের বিপক্ষে ৩টি করে গোল করেছেন নেইমার।

ক্যামেরুন, চিলি, কোস্টারিকা, স্কটল্যান্ড, মেক্সিকো, প্যারাগুয়ে ও তুরস্কের বিপক্ষে নেইমারের গোল রয়েছে ২টি করে। এ ছাড়া জার্মানি, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, এল সালভাদর, স্পেন, ফ্রান্স, ইরাক, ইতালি, পানামা, পর্তুগাল, তিউনিসিয়া ও ভেনেজুয়েলার বিপক্ষে একটি করে গোল করেছেন সান্তোস তারকা।

ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা উঠল শেষ বত্রিশে, অপেক্ষায় যারা

যে দুই ম্যাচে চোখ থাকবে আর্জেন্টিনারও

বিশ্বকাপে ইতিহাস গড়ার পর ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

হারের পর সাংবাদিকের ওপর ক্ষোভ ঝাড়লেন জার্মান কোচ

বদলে যাওয়া জাপানই এখন ব্রাজিলের মাথাব্যথার কারণ

মেসির উদাহরণ টেনে ফিফায় ব্রাজিলের অভিযোগ

জার্মানির বিপক্ষে জয় জনগণকে উৎসর্গ করলেন আর্জেন্টাইন কোচ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন ইতিহাস

ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া, অন্তিম মুহূর্তের গোলে হারল যুক্তরাষ্ট্র

নকআউটে ব্রাজিলকে পেয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা দল বললেন জাপানের কোচ