হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ায় হতাশ ইংল্যান্ড তারকা

ক্রীড়া ডেস্ক    

বিশ্বকাপ দলে সুযোগ মিলছে না হ্যারি ম্যাগুয়ারের। ছবি: এএফপি

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে ২০ দিনের মতো বাকি। দলগুলো নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে। পর্যায়ক্রমে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করছে টুর্নামেন্টের ৪৮ দল। তারকাদের অনেকেই বাদ পড়ছেন। অনেকে আবার চমক হয়ে আসছেন। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ খেলতে না পারায় হতাশ ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি ম্যাগুয়ার।

বিশ্বকাপ ফুটবলের ২৬ সদস্যের চূড়ান্ত দল আজ বিকেলে ঘোষণা করবেন ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল। তার আগেই বিবিসি, দ্য টেলিগ্রাফ ও গার্ডিয়ান জানিয়েছে, হ্যারি ম্যাগুয়ার, ফিল ফোডেন ও কোল পালমারের খেলা হচ্ছে না বিশ্বকাপ। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোতে খবর প্রচার হওয়ার পরই সামাজিক মাধ্যমে হতাশা প্রকাশ করেছেন ম্যাগুয়ার। ইংল্যান্ডের ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার লিখেছেন, ‘এবারের মৌসুমে যা খেলছিলাম, তাতে ভেবেছিলাম বিশ্বকাপে সুযোগ পাব। টুর্নামেন্টে দলের জন্য অবদান রাখতে পারব বলে আত্মবিশ্বাসী ছিলাম। তবে কোচের এই সিদ্ধান্ত আমাকে অবাক করেছে। ভীষণ মর্মাহত হয়েছি। দলের জন্য শুভকামনা।’

ফিল ফোডেন ও কোল পালমারকেও ইংল্যান্ডের অপরিহার্য সদস্য মনে করা হতো। ফোডেন ২০২২ বিশ্বকাপে এক গোল ও দুই অ্যাসিস্ট করেছিলেন। আর পালমার ২০২৪ ইউরো ফাইনালে এক গোলও করেছিলেন। যদিও সেই ফাইনালে স্পেনের কাছে হেরে গিয়েছিল ইংলিশরা।

ইংল্যান্ডের জার্সিতে ৪৯ ম্যাচ খেলে ফোডেন করেছেন ৪ গোল। ২০২৫-২৬ মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ৪৯ ম্যাচ খেলে করেছেন ১০ গোল। অ্যাসিস্ট করেছেন ৭ গোলে। পালমারের যেমন ধারাবাহিকতার অভাব, তেমনি চোটেও পড়ছেন নিয়মিত। বর্তমান মৌসুমে চেলসির হয়ে ৩৩ ম্যাচে ১০ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন। চেলসি আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ খেলার সম্ভাবনা শেষ। আর আর্সেনালের সঙ্গে সমানে সমানে টক্কর দিয়েও প্রিমিয়ার লিগ জিততে পারেনি সিটি। ২২ বছরের দীর্ঘ অপেক্ষার পর গানার্সরা প্রিমিয়ার লিগে হয়েছে চ্যাম্পিয়ন।

পালমার, ফোডেন, ম্যাগুয়ারের পাশাপাশি লুক শ, ফিকায়ো তোমোরি, লেভি কলউইল, লুইস হল, অ্যাডাম হোয়ার্টনরা বিশ্বকাপের চূড়ান্ত দল থেকে বাদ পড়তে যাচ্ছেন বলে জানা গেছে। কাদের নিয়ে যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন টুখেল, সেটা সময়ই বলে দেবে।

১১ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে শুরু হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। প্রথম ম্যাচে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। ২৩ ও ২৭ জুন গ্রুপপর্বের শেষ দুই ম্যাচে ঘানা ও পানামার বিপক্ষে খেলবে ইংলিশরা। ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল। আর্জেন্টিনা এবার নামছে শিরোপা ধরে রাখাল লক্ষ্যে।

হামজাদের নতুন কোচ ডুলি এখন বাংলাদেশে

৬৬ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করতে চায় ফিফা

সৌদি লিগে চ্যাম্পিয়ন হয়ে অঝোরে কাঁদলেন রোনালদো

বাংলাদেশের নতুন কোচ টমাস ডুলি

মেসিকে থামানোর মতো কেউ কি আছে: হামজা

রাগ করলা, নেইমারকে নিয়ে ফিফা

নয়্যারকে নিয়েই জার্মানির বিশ্বকাপ দল

বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পরও নেইমারকে নিয়ে দুশ্চিন্তা

বিশ্বকাপে কখন দেখা যেতে পারে মেসি-রোনালদো-নেইমার লড়াই

অভিষেকের আগেই বিশ্বকাপ দলে এই তরুণ