হোম > খেলা > ফুটবল

ঝুঁকি নিয়ে ‘সেঞ্চুরি’ করতে নামছেন এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক    

রিয়াল মাদ্রিদের জার্সিতে ১০০তম ম্যাচ খেলতে নামছেন ফরাসি তারকা। ছবি: এএফপি

লা লিগায় বার্সেলোনার সঙ্গে শিরোপার লড়াইয়ে বেশ পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদের জন্য রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচটি জেতার বিকল্প নেই। হারলে শিরোপার লড়াই থেকে একরকম পিছিয়ে পড়বে লস ব্লাঙ্কোসরা। শেষ পর্যন্ত ফল যা-ই হোক না কেন, বেতিসের বিপক্ষে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে কিলিয়ান এমবাপ্পের জন্য; একই সঙ্গে শঙ্কারও।

বেতিসের মাঠ এস্তাদিও দে লা কার্তুজায় খেলা শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ১টায়। মাঠে নামলে রিয়ালের জার্সিতে শততম ম্যাচের ক্লাবে প্রবেশ করবেন এমবাপ্পে। ২০২৪ সালের গ্রীষ্মে আলোচিত দলবদলে পিএসজি ছেড়ে রিয়ালে পাড়ি জমান এই ফরোয়ার্ড। গত দুই মৌসুমে মাদ্রিদের আক্রমণভাগের প্রাণভোমরা বনে গেছেন তিনি।

এই সময়কালে সব ধরনের প্রতিযোগিতায় রিয়ালের হয়ে ৯৯ ম্যাচে মাঠে নেমেছেন এমবাপ্পে। নিজে ৮৫ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২৩টি। বিশ্বকাপজয়ী ফুটবলারের এমন পারফরম্যান্সই সাক্ষ্য দিচ্ছে, পিএসজি থেকে তাঁকে ছুটিতে আনতে কেন এত চেষ্টা চালিয়ে গেছে স্প্যানিশ জায়ান্টরা।

মাইলফলকের ম্যাচের দিনে নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকতে হচ্ছে এমবাপ্পেকে। বেতিসের বিপক্ষে হলুদ কার্ড দেখলে লিগে এক ম্যাচ নিষিদ্ধ হবেন ফরাসি তারকা। লা লিগার এবারের মৌসুমে এখন পর্যন্ত চারটি হলুদ কার্ড দেখেছেন তিনি। নিয়ম অনুযায়ী, পাঁচটি হলুদ কার্ড দেখলে সংশ্লিষ্ট খেলোয়াড় এক ম্যাচ নিষিদ্ধ হন। শেষ পর্যন্ত হলুদ কার্ড দেখলে আগামী ৪ মে এসপানিওলের বিপক্ষে ম্যাচে মাঠে নামা হবে না এমবাপ্পের।

লা লিগায় এবারের মৌসুমে এখন পর্যন্ত ২৪ গোল করেছেন এমবাপ্পে। টানা দ্বিতীয়বারের মতো লিগে শীর্ষ গোলদাতা হওয়ার অপেক্ষায় তিনি। ২১ গোল করে তালিকায় দুইয়ে আছেন মায়োর্কার ভেদাত মুরিকি। ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত হলেও রিয়ালে দলগত তেমন সাফল্য পাননি এমবাপ্পে। এখন পর্যন্ত জিতেছেন কেবল ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ ও উয়েফা সুপার কাপ।

বিশ্বকাপে সুইডেনের কাছে হেরে বরখাস্ত তিউনিসিয়া কোচ

তাহলে এই কারণে বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পাচ্ছেন না ইয়ামাল

ভিএআর স্টুডিওর দিকে রেফারির বিতর্কিত ইশারা, বিশ্বকাপে নতুন ঝড়

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক: কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে কানসাসে উৎসবের আমেজ

উয়েফা সভাপতিকে ধুয়ে দিয়েছে বিশ্বকাপের ১৩ দল

গোল করে ফুটবলারের ক্ষমা চাওয়ার ঘটনা ভাইরাল

কোচের বাজিতে গোলপোস্টে বাজিমাত

অচেনা কেপ ভার্দে কি চমকে দেবে স্পেনকে