হোম > খেলা > ফুটবল

ফিফা সভাপতি ক্ষমা চাওয়ার পরও বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত বদলাচ্ছে না তারা

ক্রীড়া ডেস্ক    

ইনফান্তিনো ক্ষমা চাইলেও অনড় উয়েফা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির প্রস্তাব দিয়ে তোপের মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তাতে করে তাঁর চেয়ার নড়েচড়ে যাওয়ার মতো অবস্থা। এমনকি উয়েফার ৫৫ সদস্য দেশ ফিফার বিভিন্ন টুর্নামেন্ট বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল। এখনো সেই সিদ্ধান্তে অনড় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

তোপের মুখে মরক্কোয় গতকাল এক জরুরি বৈঠকে ইনফান্তিনো ক্ষমা চেয়েছেন। তবে ক্ষমা চাইলেও উয়েফা নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি। আজ ‘দ্য অ্যাথলেটিক’কে উয়েফার এক মুখপাত্র বলেন, ‘ফিফার প্রতিযোগিতায় অংশ না নেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট শর্তগুলো নিয়ে উয়েফার সদস্য জাতীয় ফুটবল সংস্থাগুলো তাদের অবস্থান খুব স্পষ্টভাবে জানিয়েছে।’

ফিফার কাছে যে দুটি শর্ত দেওয়া হয়েছিল, কোনোটিই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা পূরণ করতে পারেনি বলে দাবি উয়েফার। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এক মুখপাত্রের বরাত দিয়ে ‘দ্য অ্যাথলেটিক’ বলেছে, ‘প্রথমত, বড় প্রতিযোগিতাগুলোকে বাণিজ্যিকভাবে বিক্রি করে দেওয়ার প্রস্তাব প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, ভবিষ্যতে যেন ফুটবলকে এভাবে বিকৃত করার কোনো চেষ্টা আর কখনো না হয়, সে বিষয়ে নিশ্চয়তা দিতে হবে। এই শর্তগুলো পূরণ করা হয়নি। এছাড়া, শনিবারের বিবৃতিতে উয়েফা স্পষ্টভাবে জানিয়েছিল যে তারা জিয়ান্নি ইনফান্তিনোর সভাপতিত্বের ওপর আস্থা হারিয়েছে। সেই অবস্থানে এখনো অটল রয়েছে।’

ফিফা সভাপতি ইনফান্তিনোর ২০ বিলিয়ন ডলার মূল্যের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলে গত মঙ্গলবার এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজের (এফএফই) মাধ্যমে হতে যাওয়া এটার মূল্য বাংলাদেশি মুদ্রায় তা ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। ইকুইটি মূল্যায়নের ভিত্তিতে এ বছরের শেষে সর্বোচ্চ ৪ বিলিয়ন ডলার (৪৯০৬৭ কোটি টাকা) তোলা হবে। তাতে করেই ফুটবল বিক্রি হয়ে যাচ্ছে বলে শোরগোল উঠেছে। ফিফা এরই মধ্যে সেই পরিকল্পনা থেকে সরে এসেছে। বৃহস্পতিবার রাতে নিজেদের ওয়েবসাইটে বিষয়টি খোলাসা করেছে। এখানে চার বছর চক্রের (২০২৭-২০৩০) ২ কোটি ডলারের একটি তহবিল গঠন করা হবে। বাংলাদেশি মুদ্রায় সেটা ২৪৬ কোটি টাকা।

ইনফান্তিনোর লাভজনক পরিকল্পনা বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ৫৫ সদস্য দল হুমকি দিয়েছিল যে তারা বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বয়কট করতে পারে। তাতে করে ফিফার আসন্ন বেশ কিছু টুর্নামেন্ট পড়ে যায় হুমকির মুখে। শনিবার উয়েফা এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল পরিচালনাকারী সংস্থা কনক্যাকাফ—উভয়ই বিবৃতিতে ইনফান্তিনোর পরিকল্পনা প্রত্যাহারের সিদ্ধান্তের পর ফিফার নেতৃত্বের সমালোচনা করে।

‘দ্য টাইমসের’ সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে জানা গেছে, ফিফার বাণিজ্যিকীকরণের সিদ্ধান্তে একটি বৈশ্বিক নেশনস লিগ আয়োজন করা হতে পারে। ২০১৭ সালে উয়েফা এটা পরিকল্পনা করলেও এত দিনে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার ইনফান্তিনোকে পদচ্যুত করতে ৯ বছর আগের প্রস্তাবিত নেশনস লিগ ফেরানোর চিন্তাভাবনা চলছে।

একই সঙ্গে উরুগুয়ের দুই দলের কোচ ফোরলান

সেই বিতর্কিত ঘটনায় নেইমারের পক্ষে সাফাই গাইল সান্তোস

ডাকাতের হামলায় প্রাণ হারালেন উগান্ডার ফুটবলার

মেসির ভাইয়ের ক্লাবের কোচের পদত্যাগ

ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন ইনফান্তিনো

রেকর্ড গড়েই ছন্দে ফিরলেন মেসি

অস্ত্রোপচারের পর আর্জেন্টিনার ফুটবলারের আবেগঘন বার্তা

এক মৌসুমেই রেকর্ড ৯ নতুন কোচ

মেজাজ হারিয়ে গালি শুনলেন নেইমার

দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য মেসির কোটি টাকার অনুদান