হোম > খেলা > ফুটবল

নেপাল থেকে অবশেষে ঢাকায় ফিরলেন জামালরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিমানে ওঠার আগে কাঠমান্ডুর বিমানবন্দরে জামাল-তপুরা। ছবি: বাফুফে

নেপালে সরকার বিরোধী আন্দোলনের কারণে আটকে থাকার পর অবশেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ দুপুর ৪টা ৩৫ মিনিটে বিমানবাহিনীর বিশেষ এক ফ্লাইটে ঢাকার কুর্মিটোলা এ কে খন্দকার ঘাঁটিতে পা রেখেছে তারা। একই ফ্লাইটে ফিরেছেন নেপালে খেলা কাভার করতে যাওয়া সাংবাদিকেরাও।

দুটি প্রীতি ম্যাচ খেলতে ৩ সেপ্টেম্বর নেপাল যান জামাল-তপুরা। ৬ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে প্রথম ম্যাচটি ড্র হয় গোলশূন্য ব্যবধানে। ৯ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচও একই ভেন্যুতে খেলার কথা ছিল। কিন্তু এর আগের দিন থেকে কাঠমান্ডুতে শুরু হয় উত্তাল পরিস্থিতি। অনুশীলনের পর ম্যাচও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে কার্যত হোটেলবন্ধী থাকতে হয় জামাল ভূঁইয়াদের। কারণ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরও বন্ধ ছিল। ফলে ক্রমশই দীর্ঘ হয় ফেরার অপেক্ষা।

গতকাল বুধবার সন্ধ্যার পর বিমানবন্দর খুলে দেয় কর্তৃপক্ষ। জামালদের আনার জন্য ঢাকা থেকে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে বাফুফে।

অবশেষে কড়া নিরাপত্তায় আজ সকালে বিমানবন্দরে নেওয়া হয় ফুটবলারদের। নেপালের উদ্দেশে ছেড়ে যাওয়া বিমান বাহিনীর উড়োজাহাজটি আজ ঢাকা ত্যাগ করে সকাল ১১টা ৫৩ মিনিটে।

বিশ্বকাপের সেরা একাদশে স্পেন-ফ্রান্সের আধিপত্য, আর্জেন্টিনার কয়জন আছেন

স্পেনের ফুটবলারকে ধাক্কা দিয়ে অনুতপ্ত আর্জেন্টিনার সহকারী কোচ

ফিফা সভাপতিকে জাতিসংঘের মহাসচিব হিসেবে চান ট্রাম্প

বিশ্বকাপ হাতছাড়া করে মানহানির মামলা করছে আর্জেন্টিনা

ফাইনালে হারের দায় রেফারির নয়, বলছেন আর্জেন্টিনার কোচ

পারেদেস নিষিদ্ধ হোক, চান না ভুক্তভোগী সেই স্প্যানিশ ফুটবলার

জন্মভূমিতে গিয়ে কাঁদতে কাঁদতে যা বললেন স্কালোনি

মুখ খুললেন গলা চেপে ধরার কাণ্ডে জড়িত আর্জেন্টিনার ফুটবলারও

সাংবাদিকদের ওপর খেপে গিয়ে আর্জেন্টিনার কোচ বললেন, ‘এসব কী প্রশ্ন করছেন’

ফাইনালের আগমুহূর্তে মেসির সঙ্গে সতীর্থদের কী কথা হয়েছিল, পুরো ঘটনা প্রকাশ