হোম > খেলা > ফুটবল

পেনাল্টি মিসের পর হালান্ডের গোল, সিটির জয়

পেনাল্টি মিস করলেও ম্যানচেস্টার সিটি জয়ে দারুণ অবদান রেখেছেন আর্লিং হালান্ড। ৬৩ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন তিনিই। জ্যাক গ্রিলিশের ভাসিয়ে দেওয়া বলে দুর্দান্ত হেডে বল পাঠান শেফিল্ড ইউনাইটেডের জালে। 

তার আগে ৩৭ মিনিটে স্পটকিকে গোল করতে ব্যর্থ হোন হালান্ড। হুলিয়ান আলভারেসের ক্রস শেফিল্ডের খেলোয়াড় এগানের হাতে লাগলে পেনাল্টি দেন রেফারি। তবে পেনাল্টি হাতছাড়া করার দুঃখটা হালান্ড ঘুচান বিরতির পর। 

অবশ্য এগিয়ে থাকলেও নিজেদের মাঠে সিটির বুকে ভয় ধরিয়ে দিয়েছিল শেফিল্ড। ৮৫ মিনিটে জেয়ডেন বোগলের গোলে সমতায় ফেরে তারা। তবে এর তিন মিনিট পর ফিল ফোডেনের অ্যাসিস্টে সিটিজেনদের এগিয়ে দেন রদ্রি। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল। 

লিগের আরেক ম্যাচে আজ বার্নলিকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের তালিকার তিনে গত তিনবারের চ্যাম্পিয়ন সিটি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় এক ও দুইয়ে ওয়েস্টহাম ও টটেনহাম। ৬ পয়েন্ট নিয়ে ছয়ে ভিলা।

অস্ত্রোপচারের পর আর্জেন্টিনার ফুটবলারের আবেগঘন বার্তা

এক মৌসুমেই রেকর্ড ৯ নতুন কোচ

মেজাজ হারিয়ে গালি শুনলেন নেইমার

দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য মেসির কোটি টাকার অনুদান

চাপের মুখে জরুরি বৈঠক ডাকলেন ফিফা সভাপতি

নিজেদের চেনা কোচের ওপরই ভরসা রাখল আইভোরি কোস্ট

ইনফান্তিনোর পরিকল্পনা জানতেন না ওয়েঙ্গারও

রোনালদোর বিয়েতে মেসি কী করবেন

ইনফান্তিনোকে সরাতে উঠে পড়ে লেগেছে বিরোধীরা

বাংলাদেশের যুব দলে আসছেন ইংল্যান্ডপ্রবাসী আব্বাস