হোম > খেলা > ফুটবল

মেসিকে খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ আর্জেন্টাইন ডিফেন্ডারের

ক্রীড়া ডেস্ক    

এক ফ্রেমে মেসি ও রোমেরো। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালের অপেক্ষায় আর্জেন্টিনা। স্পেনের বিপক্ষে ম্যাচটা জিততে পারলেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে আলবিসেলেস্তেরা। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার উচ্ছ্বাসে যখন ভাসছে পুরো দল, তখন লিওনেল মেসিকে ঘিরে আবেগঘন এক মুহূর্ত ধরা পড়েছে উদযাপনের মাঝেই।

ম্যাচ শেষে উদযাপনের সময় আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো অধিনায়ক মেসিকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা যদি বিশ্বকাপ জিতি, তাহলে আর দু-এক বছর থাকবে, তাই তো?’

মেসির জবাব স্পষ্ট শোনা না গেলেও তাঁর মুখের হাসিই যেন সব বলে দিয়েছে। মুহূর্তটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কারণ, এই ছোট্ট কথোপকথন ফুটিয়ে তুলেছে আর্জেন্টিনা দলে মেসির প্রতি সতীর্থদের ভালোবাসা এবং তাঁকে আরও কিছুদিন আকাশী-নীল জার্সিতে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা।

মেসির অবস্থান এ বিষয়ে আগেই পরিষ্কার। বিশ্বকাপ চলাকালে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, এটিই হবে তাঁর শেষ বিশ্বকাপ। পরবর্তী বিশ্বকাপের সময় তার বয়স হবে ৪৩ বছর। তাই ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তার দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টানার সিদ্ধান্ত আগেই জানিয়ে রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

তবু সতীর্থদের আশা এখনো ফুরিয়ে যায়নি। রোমেরোর মন্তব্য ছিল যেমন রসিকতাপূর্ণ, তেমনি আন্তরিকও। টটেনহামের এই ডিফেন্ডারের কথায় ফুটে উঠেছে দলের সবাই কতটা মেসিনির্ভর এবং তাঁকে জাতীয় দলের জার্সিতে আরও কিছুদিন দেখতে কতটা আগ্রহী।

৩৯ বছর বয়সেও মেসি আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা হয়ে আছেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় চলমান বিশ্বকাপে দলের সেরা পারফর্মারদের একজন এলএমটেন। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে আট গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন মেসি।

বিশ্বকাপ শুরুর আগে মেসির বয়স ও শারীরিক সামর্থ্য নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। কিন্তু মাঠের পারফরম্যান্সে সব সংশয়ের জবাব দিয়েছেন এই ফরোয়ার্ড। তাঁর নেতৃত্বেই আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে, আর এখন পুরো দেশের লক্ষ্য আরেকটি শিরোপা জিতে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লেখা।

আর্জেন্টিনা-স্পেন লড়াইয়ে কে এগিয়ে

‘ম্যারাডোনা থাকলে ভীষণ খুশি হতেন’

‘মনে হচ্ছিল ইংল্যান্ড আর খেলতে চাইছে না’

আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত চান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

আর্জেন্টিনার ফুটবলারকে চড় মেরেছেন বেলিংহাম

আর্জেন্টিনাকে হারাতে স্পিডের শেষ ভরসা ইয়ামাল

মেসির সঙ্গে ‘কিছুই হয়নি’ বেলিংহামের

মেসিদের পেনাল্টি নিয়ে বিশেষ নোট ছিল ইংলিশ গোলরক্ষকের পানির বোতলে

ঘাস বিক্রি করে ১৩৭ কোটি টাকা কামাতে চায় ফিফা, ভাগ চাইছে নিউজার্সি