হোম > খেলা > ফুটবল

তিন মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট শেষ ৩ মিনিটে। ছবি: বাফুফে

আজ দুপুর ২টায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট বিক্রি। মিনিট পাঁচেকের মধ্যে কুইকেট ডট মি ওয়েবসাইটে ঢুকে দেখা গেল সাধারণ গ্যালারির কোনো টিকিটই আর অবশিষ্ট নেই। বাফুফের কমপিটিশন কমিটির ম্যানেজার গোলাম গাউসের দাবি, ৩ মিনিটের মধ্যে ১৮ হাজার টিকিট বিক্রি হয়েছে।

বাংলাদেশ-হংকং ম্যাচের টিকিট গত অক্টোবরে বিক্রি হয়েছিল ২৪ মিনিটে। ভারত ম্যাচের টিকিট শেষ হয়ে গেল মাত্র ৩ মিনিটেই। অথচ ম্যাচটি নিয়মরক্ষার বলে ধরা হচ্ছে। তবু বাংলাদেশ-ভারত দ্বৈরথের ঝাঁজের কথা মাথায় রেখে সাধারণ গ্যালারির টিকিটের দাম ১০০ টাকা বাড়িয়ে ৫০০ টাকা করেছে বাফুফে।

টিকিট বিক্রির ক্ষেত্রে কেউ কেউ সিন্ডিকেটের দাবি করলেও তা উড়িয়ে দেন গাউস। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘(সিন্ডিকেট) সম্ভব না। এটা কোনোভাবেই সম্ভব না। ৩ মিনিটের মধ্যেই ক্লাব হাউসসহ সাধারণ গ্যালারির সব টিকিট বুক করা হয়েছে। শুধুমাত্র রেড বক্সের কিছু টিকিট বাকি আছে।’

এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ৩০ অক্টোবর শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। ভারতের মুখোমুখি হওয়ার আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। অথচ সেই ম্যাচের টিকিট এখনো পাওয়া যাচ্ছে।

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা কোচের বাড়তি সতর্কতা

নাটকীয়তার পর বাফুফে জানাল ফেডারেশন কাপ ফাইনাল হবে

সিলেটে বাংলাদেশ-পাকিস্তানের দুই রকমের অপেক্ষা

ফেডকাপ ফাইনাল বর্জন করল কিংস, মোহামেডানকে ট্রফি দেওয়ার অনুরোধ

বিশ্বকাপে নেইমার ব্রাজিলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তবে…

‘ড্যাডস আর্মি’র ভেলকি দেখার অপেক্ষা

বিশ্বকাপে ডাক পেয়েই পেলে-রোনালদোদের ক্লাবে নেইমার

নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল

মদরিচকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ক্রোয়েশিয়া

কোলম্যান হচ্ছেন না বাংলাদেশের কোচ