হোম > খেলা > ফুটবল

জুভেন্টাসের ডাকের অপেক্ষায় ইউরোজয়ী অধিনায়ক

ফ্রি এজেন্ট হিসেবেই ইউরোর শিরোপা জিতেছেন ইতালির অধিনায়ক জর্জিও কিয়েল্লিনি। শিরোপা জেতার পর তিন দিন পার হলেও এখনো তিনি চুক্তিবদ্ধ হননি কোনো ক্লাবের সঙ্গে। কিয়েল্লিনির এজেন্ট ডাভিদ লিপ্পি অবশ্য বলেছেন, দীর্ঘদিনের ক্লাব জুভেন্টাসের ডাকের অপেক্ষায় আছেন কিয়েল্লিনি।

জুভেন্টাসের হয়ে ১৭ বছর ধরে খেলে যাচ্ছিলেন কিয়েল্লিনি। তবে গত মাসে চুক্তি শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হয়ে যান তিনি। ইউরোতে মনোযোগ দিতে সে সময় চুক্তি নিয়ে আর মাথা ঘামাননি তিনি। তাঁর চুক্তি না নিয়ে লিপ্পি বলেন, ‘জর্জিও (কিয়েল্লিনি) ইউরোতে চলে গিয়েছিল এবং সে সেটা নিয়েই বিশেষভাবে মনোযোগী হয়ে পড়ে। জুভেন্টাসের সঙ্গে তাঁর কোনো সমস্যা নেই। আমরা বলেছিলাম, পরে একসঙ্গে বসব। কিন্তু চুক্তি নিয়ে আমরা এখনো বসতে পারিনি।’

অবশ্য চুক্তি নিয়ে জুভেন্টাস আগে দোলাচলে না থাকলেও এখন তা থাকার কথা নয়। ইউরোতে দুর্দান্ত পারফর্ম করেছেন ৩৬ পেরোনো এই সেন্টার ব্যাক। বয়স হলেও কিয়েল্লিনির খেলার তার ছাপ পড়েছে সামান্যই। তবে এখনো জুভেন্টাসের পক্ষ থেকে প্রস্তাব পাননি বলে জানিয়েছেন লিপ্পি। তিনি বলেছেন, ‘তাদের (জুভেন্টাস) আগে প্রস্তাব দিতে হবে।’

২০০৪ থেকে জুভেন্টাসের রক্ষণে অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছেন কিয়েল্লিনি। এই সময়ে ৫৩৫ ম্যাচে ‘তুরিনের বুড়ি’দের হয়ে মাঠে নেমে গোলও করেছেন ৩৬টি।

এককভাবে শীর্ষে বসুন্ধরা, তিনে আবাহনী

পেলে না মেসি কে সেরা, উত্তর দিলেন ট্রাম্প

মেসির ৪৭টি ট্রফি জেতার তথ্যও জানেন ট্রাম্প

বদলে যেতে পারে আর্জেন্টিনার ম্যাচের ভেন্যু

কোরিয়া-ঝড় সামলানো মিলি বুঝেছেন, সমস্যা কোথায়

৫-০ গোলে হেরেও গর্বিত বাংলাদেশ কোচ

এখনই চ্যাম্পিয়ন হওয়ার আশা হারাচ্ছেন না গার্দিওলা

হামজাকে নিয়ে সুখবর দিলেন জামাল ভূঁইয়া

বাংলাদেশকে বারবার বাঁচানো মিলির ভবিষ্যৎ উজ্জ্বল দেখছেন বাটলার

বাংলাদেশকে ৫ গোলে হারিয়ে কোরিয়ার দুইয়ে দুই