হোম > খেলা > ফুটবল

কলসিন্দুরে ‘বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা’

ক্রীড়া ডেস্ক    

কলসিন্দুরে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ছবি: সৌজন্য ছবি

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ১১ জুন শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। হাজার মাইল দূরে থাকা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। যার ছোঁয়া লেগেছে মেয়েদের ফুটবল নৈপুণ্য ও অর্জনের জন্য বিখ্যাত কলসিন্দুর গ্রামেও। ‘অদম্য নারী ফুটবল টুর্নামেন্টে’ বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা।

বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে স্থানীয় ফুটবলারদের নিয়ে গতকাল কলসিন্দুরে হয়েছে অদম্য নারী ফুটবল টুর্নামেন্ট। আয়োজিত এই টুর্নামেন্টে কলসিন্দুরের ফুটবলাররা প্রতিনিধিত্ব করেছে ফুটবলের তিন পরাশক্তি আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি। সঙ্গে ছিল ফুটবলপ্রেমী বাংলাদেশও। ফাইনালে টাইব্রেকারে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। লাল-সবুজ জার্সির স্ট্রাইকার হাসিনা, মিডফিল্ডার পিংকির ঝলক মিলিয়ে গেছে নীল-সাদা জার্সির সাথী, জিম, রিতিকাদের পুরোমাঠ জুড়ে খেলার স্কিলের কাছে।

কলসিন্দুরের স্থানীয় একাডেমি নারী ফুটবলে উপহার দিয়েছে অনেক প্রতিভাবান খেলোয়াড়। যাঁরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করে এনে দিচ্ছেন গৌরবময় অর্জন। জাতীয় দলে খেলা সানজিদা আক্তার, মারিয়া মান্দা, তহুরা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, শিউলি আজিমদের মতো খেলোয়াড় উঠে এসেছেন কলসিন্দুর থেকে। গতকাল গোয়ায় নারী সাফ ফাইনালে অবশ্য হেরে গেছে বাংলাদেশ। ভারতের কাছে ৩-১ গোলে হেরে যাওয়ায় হ্যাটট্রিক করা হয়নি বাংলাদেশের।

কলসিন্দুরে গতকাল ‘অদম্য নারী ফুটবল টুর্নামেন্টের’ ফাইনালে দর্শকদের অংশগ্রহণ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বিশ্বকাপ ফুটবলকে কেন ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বলা হয়, তা আরও একবার বোঝা গেল এই টুর্নামেন্টে।

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো হতে যাচ্ছে ৪৮ দলের বিশ্বকাপ। ৩৯ দিনের টুর্নামেন্টে ১০৪ ম্যাচ হবে ১৬ স্টেডিয়ামে। নিউ জার্সিতে ১৯ জুলাই হবে ফাইনাল।

সংবাদ বিজ্ঞপ্তি

বিশ্বকাপের আগে নতুন রূপে নেইমার

বিশ্বকাপে সুযোগ না পাওয়া ফ্রান্সের তারকা ফুটবলার এখন হার্ভার্ডে

বিশ্বকাপে দেশমকে ‘বিদায়ী উপহার’ দিতে চায় ফ্রান্স

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে মেসি-স্কালোনির কী গোপন কথা হয়েছিল

বিশ্বকাপে সুযোগ না পেয়ে মা-বাবার কোলে মাথা রেখে কেঁদেছেন ব্রাজিলের ফুটবলার

প্রতিপক্ষের খেলোয়াড়কে ঘুষি মেরে বিপাকে রোনালদোর সতীর্থ

বিশ্বকাপ প্রস্তুতি: চিলির বিপক্ষে রোনালদোর মিশ্র অভিজ্ঞতা

মেসিকে ছাড়া আর্জেন্টিনার শক্তি পরীক্ষা কেমন হলো

হঠাৎ বদলে যাওয়া ব্রাজিলকে নিয়ে আশা করা যেতেই পারে

জিতেও স্বস্তিতে নেই আর্জেন্টিনা