হোম > খেলা > ফুটবল

১০ জন নিয়েও মোহামেডানকে হারিয়ে শীর্ষে ফর্টিস

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

তবে কি শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। কাগজে কলমে সম্ভাবনা থাকলেও বাস্তবদৃষ্টিতে তা মনে হচ্ছে না। অন্তত আজকের খেলার পর তো নই। বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে ফর্টিস এফসির কাছে ২-১ গোলে হেরেছে সাদা-কালোরা। বাংলাদেশ ফুটবল লিগের এবারের মৌসুমে এটি তাদের চতুর্থ হার। প্রথম পর্বেও ফর্টিসের কাছে হারে তারা।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ম্যাচের শেষটা ছিল বিতর্কের। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর যোগ করা হয় আরও ৭ মিনিট। কিন্তু এই ৭ মিনিটের অনেকটাই কেটে যায় তর্ক বিতর্কে। রেফারিও ৭ মিনিটেই খেলা শেষ করেন। তাই মোহামেডান কোচ আলফাজ আহমেদ ও অধিনায়ক মেহেদী হাসান মিঠু চটে যান রেফারির ওপর।

অথচ এর আগে বিবর্ণই ছিল মোহামেডান। ২০ মিনিটে ফর্টিসকে এগিয়ে দেন ইসা জালো। মঞ্জুরুর রহমানের বাড়ানো লং পাস নিয়ন্ত্রণে নিয়ে মোহামেডান গোলরক্ষক সুজন হোসেনের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান তিনি।

বিরতির পর আবারও ফর্টিসকে এগিয়ে দেন জালো। পা ওমর বাবুর নেওয়া ফ্রি কিক মোহামেডানের এক ফুটবলারের পায়ে লেগে বাতাসে ভাসলে বক্সের ভেতর জটলা তৈরি হয়। সেখান থেকে লাফিয়ে উঠে হেডে ব্যবধান দ্বিগুণ করেন জালো।

৬৩ মিনিটে পেনাল্টি পেলে ম্যাচে ফেরার সুযোগ পায় মোহামেডান। এক ঢিলে দুই পাখি মারে তখনই যখন বক্সের ভেতর হ্যান্ডবলের কারণে লাল কার্ড দেখেন সাজেদ নিঝুম। স্পটকিক থেকে ব্যবধান কমান মুজাফফর মুজাফফরভ। কিন্তু একজন বেশি নিয়ে খেলার সুবিধাও মোহামেডান আর কাজে লাগাতে পারেনি।

এই জয়ে ২১ পয়েন্ট নিয়ে যৌথভাবে বসুন্ধরা কিংসের সঙ্গে শীর্ষে আছে ফর্টিস। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ছয়ে আছে মোহামেডান।

পার্থে গিয়ে বাংলাদেশ দেখল ১১ গোল খেয়েছে ভারত

মার্ক কক্স পরামর্শক নাকি হেড কোচ, বিভ্রান্তি দূর করল বাফুফে

সেল্তাকে হারিয়ে যুদ্ধ ঘোষণা করলেন রিয়াল কোচ

এককভাবে শীর্ষে বসুন্ধরা, তিনে আবাহনী

পেলে না মেসি কে সেরা, উত্তর দিলেন ট্রাম্প

মেসির ৪৭টি ট্রফি জেতার তথ্যও জানেন ট্রাম্প

বদলে যেতে পারে আর্জেন্টিনার ম্যাচের ভেন্যু

কোরিয়া-ঝড় সামলানো মিলি বুঝেছেন, সমস্যা কোথায়

৫-০ গোলে হেরেও গর্বিত বাংলাদেশ কোচ

এখনই চ্যাম্পিয়ন হওয়ার আশা হারাচ্ছেন না গার্দিওলা