হোম > খেলা > ফুটবল

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন লুকাকু

বর্ণবাদের বিরুদ্ধে নিজেই অনেক দিন ধরেই কথা বলে আসছেন রোমেলু লুকাকু। সেই তিনি এই অভিযোগে কোপা ইতালিয়া কাপে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। অবশ্য, আজ সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন তিনি। এতে জুভেন্টাসের বিপক্ষে দ্বিতীয় লেগে খেলতে পারবেন ইন্টার মিলানের স্ট্রাইকার।

এক বিবৃতি দিয়ে লুকাকুর বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। বিবৃতিতে বলা হয়েছে, প্রতিপক্ষের সমর্থকদের ঘৃণা এবং জাতিগত বৈষম্যে প্রভাবিত হয়ে ম্যাচ পরিচালক খেলোয়াড়ের আচরণকে অবৈধ বলে নিষেধাজ্ঞা দিয়েছে।

ইতালির স্পোর্টস কোর্টে নিষেধাজ্ঞা বহাল থাকলেও লুকাকুর বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পদক্ষেপ নিয়েছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েলে গ্র্যাভিনা।

সুসংবাদ পাওয়ার পর গ্র‍্যাভিনার হস্তক্ষেপের প্রশংসা করে লুকাকু বলেছেন, ‘আমার বিশ্বাস ছিল ন্যায়বিচার হবে। এটি দেখিয়েছে যে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছা রয়েছে। পুরো ক্রীড়াঙ্গন এবং এর বাইরেও একটি মহান বার্তা দিয়েছে।’

কঠিন সময়কে পেছনে ফেলে এখন ফর্মে ফিরেছেন লুকাকু। ফলে খেলা দিয়েই সমালোচকদের মুখ বন্ধ করে দিচ্ছেন তিনি। তাই গোলের পর মুখে আঙুল দিয়ে চুপ থাকার ট্রেডমার্ক গোল উদ্‌যাপন করছেন বেলজিয়াম তারকা। আজ থেকে ১১ দিন আগে জুভেন্টাসের বিপক্ষে সেমিফাইনালে সমতাসূচক গোল করার পর তেমনি এক উদ্‌যাপন করেছিলেন তিনি। কিন্তু সেই উদ্‌যাপনের জন্যই পরে দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়েন এই স্ট্রাইকার। তাঁর আচরণ বর্ণবাদী হয়েছে বলে ম্যাচ রেফারি হলুদ কার্ড দেখান।

ফাইনালের আগেই দেখা হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার, কিন্তু কবে

ব্রাজিল ম্যাচের আগে জাপান কোচের বিশেষ বার্তা

বিশ্বকাপের সময় ব্রাজিলে ১১৮ কোটি টাকার নকল জার্সি জব্দ

বিশ্বকাপে আতঙ্কে দিন কাটছে মেক্সিকোর যেসব এলাকার ফুটবলপ্রেমীদের

বড় স্বপ্ন দেখছে মরক্কো

ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা উঠল শেষ বত্রিশে, অপেক্ষায় যারা

যে দুই ম্যাচে চোখ থাকবে আর্জেন্টিনারও

বিশ্বকাপে ইতিহাস গড়ার পর ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

হারের পর সাংবাদিকের ওপর ক্ষোভ ঝাড়লেন জার্মান কোচ

নকআউটে ‘প্রিয় শিকারের’ বিপক্ষে কি জ্বলে উঠবেন নেইমার