হোম > খেলা > ফুটবল

ক্যানসারে আক্রান্ত বাংলাদেশ কোচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্যানসারে আক্রান্ত পিটার বাটলার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার ক্যানসারে আক্রান্ত। স্বাস্থ্য পরীক্ষার জন্য ইংল্যান্ডে ফিরে যাওয়ার পর তাঁর অসুস্থতার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। বাটলারের দ্রুত সুস্থতা কামনা করে তাঁর চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থার দিকে নজর রাখছে ফেডারেশন।

গত মাসের শেষ দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইংল্যান্ডে যান বাটলার। এরপর থেকে বাংলাদেশ নারী দলের সঙ্গে সরাসরি নেই তিনি। তাবিথ আউয়াল বলেন, ‘পিটার বাটলার ক্যানসারে আক্রান্ত হয়েছেন। আমরা তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করি’। তবে কবে তিনি আবার দলের দায়িত্বে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

বাটলারের অনুপস্থিতিতে দলের অনুশীলন ও সামগ্রিক কার্যক্রম পরিচালনা করছেন সহকারী কোচ আবুল হোসেন ও লিনা চাকমা। আপাতত হোয়াটসঅ্যাপে বাটলারের পাঠানো নির্দেশনা অনুসারেই কাজ করছেন তাঁরা। ফলে দূরে থেকেও দলের প্রস্তুতির সঙ্গে যুক্ত রয়েছেন প্রধান কোচ।

আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। এই ম্যাচ সামনে রেখে নিবিড় অনুশীলনের জন্য গত ৩০ অক্টোবর ৪৪ সদস্যের প্রাথমিক দল নিয়ে চট্টগ্রামে যায় বাংলাদেশ। আগামী ১৬ নভেম্বর দলটির ঢাকায় ফেরার কথা রয়েছে। এরপর ১৭ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল উপভোগ করবেন ফুটবলাররা। ১৯ নভেম্বর থেকে একই ভেন্যুতে আবার নিয়মিত অনুশীলন শুরু করার পরিকল্পনা রয়েছে।

মালদ্বীপকে হারিয়ে আট বছর পর সেমিফাইনালে পাকিস্তান

পর্তুগাল যা করেনি, রোনালদোকে নিয়ে সেটাই করল এই বিমান সংস্থা

৪০ বছরের ইতিহাসে এত বাজে অবস্থা আর কখনোই হয়নি

‘এই রিয়াল আসলেই অনেক শক্তিশালী, তারা দুর্দান্ত খেলছে’

রেফারির ওপর কেন খেপে গেলেন মেসি

এমন এক রেকর্ড মেসি গড়েছেন, যা আর কেউ করতে পারেননি

গোলের ক্ষুধা নিয়ে হামজার অপেক্ষায় বাংলাদেশ

বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান

ভুটান হারলেই সেমিফাইনালে বাংলাদেশ

সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান