হোম > খেলা > ফুটবল

চাপে বিশ্বকাপ পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা, তবে...

ক্রীড়া ডেস্ক    

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বাতিল হয়ে যাওয়া পরিকল্পনা নিয়ে অবশেষে নথি দেখাতে রাজি হয়েছে ফিফা। তবে এসব নথি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে না। শুধু ফিফা কাউন্সিলের সদস্যরাই তা দেখার সুযোগ পাবেন।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে আল জাজিরা জানিয়েছে, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ নামের এই পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ নথি দেখার সুযোগ পাবেন ফিফা কাউন্সিলের ৩৭ সদস্য।

তবে তাঁদের জন্য থাকছে কঠোর গোপনীয়তার বিধিনিষেধ। নথি দেখতে হলে আগামী দুই সপ্তাহের মধ্যে সুইজারল্যান্ডের জুরিখে সশরীরে উপস্থিত হয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তাঁদের। নির্ধারিত সময়ে নির্বাচিত কিছু নথিই কেবল দেখার সুযোগ পাবেন কাউন্সিল সদস্যরা।

ফিফার এই সিদ্ধান্তের পেছনে রয়েছে উয়েফার চাপ। ৪২০ কোটি ডলারের পরিকল্পনাটি কীভাবে তৈরি হয়েছিল এবং কার অনুমোদনে তা এগিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানতে ফিফার কাছে দাবি জানিয়েছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এ জন্য সোমবার পর্যন্ত সময়সীমাও বেঁধে দিয়েছিল তারা।

গত জুলাইয়ে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পরিকল্পনাটি বাতিল করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভবিষ্যতের বিশ্বকাপের স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির এই প্রস্তাব ঘিরে ফুটবল অঙ্গনে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল।

এর আগে ফিফা কাউন্সিলের এক উত্তপ্ত বৈঠকে প্রস্তাবটি নিয়ে ক্ষমা চান ইনফান্তিনো। তবে পরিকল্পনাটি কীভাবে তৈরি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। কাউন্সিল সদস্যদের লিখিতভাবে প্রশ্ন জমা দেওয়ার আহ্বান জানান ফিফা সভাপতি।

এদিকে ইনফান্তিনোকে ফিফার সভাপতি পদ থেকে সরানোর প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে উয়েফা। আগামী ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফা সভাপতি নির্বাচন হবে। ২০১৬ সালে প্রথমবার সভাপতি নির্বাচিত হওয়া ইনফান্তিনো ২০৩১ সাল পর্যন্ত দায়িত্বে থাকতে চতুর্থ মেয়াদে নির্বাচনে লড়তে চান।

ইউরো দলে সুযোগ পেল রোনালদোর ছেলে

প্রাণ হারালেন সেই স্প্যানিশ ফুটবলার

ইয়ামালের আসল নাম জানালেন তাঁর বাবা

ব্যালন ডি’অরের ভোট নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ ইয়ামালের বাবার

হঠাৎ পিছিয়ে গেল এশিয়ান কাপ

মাঠে ভয়াবহ সংঘর্ষ, মৃত্যুর মুখ থেকে ফিরলেন এই ফুটবলার

ব্রাজিল-উরুগুয়েকে আতিথেয়তা দিয়ে ভারতের ক্ষতি ১১২ কোটি

রিয়াল মাদ্রিদের খেলা এবারও দেখায়নি চীন

সাফ খেলতে ঢাকায় ভুটান

তাহলে এই কারণে বাদ পড়লেন রোনালদো