হোম > খেলা > ফুটবল

মেসির সাবেক সতীর্থের ছবি নিয়ে তুমুল আলোচনা

ক্রীড়া ডেস্ক    

হিগুয়েইনের ভাইরাল হওয়া সেই ছবি। ছবি: সংগৃহীত

একটা সময় আর্জেন্টিনা দলের নিয়মিত মুখ ছিলেন গঞ্জালো হিগুয়েইন। লা আলবিসেলেস্তেদের হয়ে তিনটি বিশ্বকাপও খেলেছেন। ২০২২ সালের পর আর বুট পায়ে মাঠে নামেননি সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার। মাঠে না দেখা গেলেও এবার একটি ছবিকে কেন্দ্র করে খবরের শিরোনাম হলেন হিগুয়েইন।

মিয়ামির একটি স্পোর্টস স্টোরে এক ভক্তের আবদার মেটাতে ফ্রেমবন্দী হয়েছিলেন হিগুয়েইন। সেই ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যায়, সাবেক ফুটবলারের গায়ে স্লিভলেস টপ, হালকা নীল শর্টস, পায়ে স্যান্ডেল, সঙ্গে এলোমেলো চুল এবং দাড়ি। তাঁকে এভাবে দেখে শুরুতে ভক্তদের চিনতেই সমস্যা হচ্ছিল। আবার কেউ কেউ সন্দেহ করেছেন—ছবিটি হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তোলা। ছবিটা হিগুয়েইনের—নিশ্চিত হওয়ার পর মজা করতে ছাড়েননি ভক্তরা।

হিগুয়েইনের এই ছবি ভাইরাল হওয়ার পর হাজার হাজার প্রতিক্রিয়া আসে সামাজিক মাধ্যমে। অনেকেই বিস্ময় প্রকাশ করে তাঁর পরিবর্তিত চেহারা নিয়ে মন্তব্য করেন। একজন মজা করে লিখেছেন, ‘এ তো জিটিএ ভি-এর ট্রেভর।’ এখানে মূলত ভিডিও গেমের চরিত্র ট্রেভর ফিলিপসের সঙ্গে হিগুয়েইনকে তুলনা করা হয়েছে।

অনেকে আবার প্রশ্ন তোলেন, ‘তাঁর কী হয়েছে?’ —কারণ তারা বিশ্বাস করতে পারছিলেন না যে, এক সময়কার বিশ্ব ফুটবলের পরিচিত এই স্ট্রাইকার এতটাই বদলে গেছেন। মজা করে একজন লিখেছেন, ‘ভাই তো মনে হচ্ছে এখন খামারে বা ট্রাক্টরে কাজ করে।’

আরেক ভক্ত লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে সে যেন জেল থেকে পালিয়ে এসেছে।’ যীশুর সঙ্গে তুলনা করে আরেক ভক্ত কমেন্ট করেছেন, ‘হিগুয়েইনকে দেখে মনে হচ্ছে যীশুর বারো জন শিষ্যদের একজন।’

২০০৯ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় হিগুয়েইনের। পেশাদার ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ, নাপোলি, জুভেন্টাস, এসি মিলান, রিভার প্লেট, চেলসির মতো ক্লাবের হয়ে খেলেছেন। ক্যারিয়ারে ৭০০-র বেশি ম্যাচে ৩০০ গোল করেছেন হিগুয়েইন। যা তাঁকে প্রজন্মের অন্যতম সফল স্ট্রাইকারের পরিচিতি এনে দিয়েছে।

বাংলাদেশের কোচ হতে প্রাথমিক তালিকায় আছেন ব্রাজিল-আর্জেন্টিনার কোচও

চোট নিয়েই প্রেমে মজেছেন এমবাপ্পে

নিজেদের কাজ সেরে রিয়ালের দিকে তাকিয়ে বার্সা

মেক্সিকোর বৃত্ত ভাঙার লড়াই

বিশ্বকাপে খেলা নিয়ে ফিফার সঙ্গে আলোচনায় বসবে ইরান

বিদায়ী ম্যাচটা এভাবেই স্মরণীয় হয়ে থাকল মামুনুলের

ফিফা কংগ্রেসেও ইসরায়েল-ফিলিস্তিন ‘যুদ্ধ’, ক্ষোভ ফিলিস্তিনি কর্মকর্তার

জটিলতার পরও ইরানের বিশ্বকাপ ইস্যুতে খুশির খবর দিলেন ফিফা সভাপতি

রূপকথার রেশ টানতে পারবে তো স্কটিশরা

দুটো ‘আক্ষেপ’ নিয়ে ফুটবল ছাড়ছেন মামুনুল